somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাজায় গনহত্যা : পশ্চিমা বিশ্বের প্রতি সতর্কবার্তা

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যায় পশ্চিমা পৃষ্ঠপোষকতা বিশ্ববাসীকে কিসের বার্তা দেয়? এটি সম্ভবত পশ্চিমা পুঁজিবাদী সাম্রাজ্যবাদের যবনিকার শুরু। প্রতিটি বৃহৎ শক্তিরই যেমন একটি সূচনা থাকে, একইভাবে শেষও থাকে, তার পতনের একটি নিজস্ব শব্দ, লক্ষণ ও প্রকৃতি থাকে। জ্যোতির্বিদরা বলেন, গ্রহ-নক্ষত্র তার আয়ুষ্কালের শেষ প্রান্তে এসে কৃষ্ণগহ্বরে পরিণত হয়। ভূ-তাত্ত্বিকরা বলেন, নদী তার শেষ প্রান্তে এসে গভীরতা হারালেও দুই পাড়ের ভাঙন বেড়ে যায়। বন্য জানোয়ার ক্ষুধার্ত হলে অথবা নিজেকে নিরাপত্তাহীন বোধ করলে তার হিংস্রতা অনেক বেড়ে যায়। প্রথম মহাযুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাঠামোর উপর ভর করে চলা মার্কিন সাম্রাজ্যবাদে মাত্র এক শতাব্দীর মধ্যেই কি পতনের সুর বেজে উঠতে যাচ্ছে! সম্ভবত, ভিয়েতনাম যুদ্ধের সময়ই মুক্তবুদ্ধির মানবতাবাদী পশ্চিমা লেখক- সাহিত্যিকরা মার্কিন সাম্রাজ্যবাদের পতনের সুর শুনতে পেয়েছিলেন। মার্কিন বিট জেনারেশনের অন্যতম কবি এলেন গিন্সবার্গ ১৯৭৪ সালে প্রকাশিত তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম দিয়েছিলেন ‘ফল অব আমেরিকা’। এই কাব্যগ্রন্থের শেষ কবিতা হিসেবে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের রক্তাক্ত স্মৃতিবাহী ‘সেপ্টেম্বর ইন জেসর রোড’ কবিতাটি স্থান পেয়েছে। মার্কিন বিট কবিদের কনটেম্পোরারি উত্তরাধিকারী নিউ জার্সির পোয়েট লোরিয়েট আমিরি বারাকা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিউইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্রে সন্ত্রাসী বিমান হামলার পর ‘সামবডি ব্লেউআপ আপ আমেরিকা’ শিরোনামে এক দীর্ঘ কবিতা লিখেছিলেন। এই কবিতায় আমিরি বারাকা টুইন টাওয়ার ধ্বংসের পেছনে ইসরাইলি ইহুদিদের জড়িত থাকার বিষয়টি প্রথম স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলেন। শুধু টুইন টাওয়ার ধ্বংসই নয়, সাম্প্রতিক বিশ্ব সভ্যতার ইতিহাসে বড় বড় অঘটনগুলোর সাথে ইহুদি ও সাম্রাজ্যবাদী শক্তির সংশ্লিষ্টতার যুক্তিপূর্ণ ইঙ্গিত রয়েছে এই কবিতায়। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আমিরি বারাকার বিরুদ্ধে ইহুদিরা প্রতিবাদ বিক্ষোভ করে তাকে ক্ষমা চাইতে বললেও বারাকা তার বক্তব্য থেকে একচুলও সরে যাননি। মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে গাজায় ইসরাইলি গণহত্যা শুরুর প্রায় একমাস আগে একজন অবসরপ্রাপ্ত মার্কিন সেনা কর্মকর্তা এবং মনস্তত্ত্ববিদ গ্লোবাল রিসার্চ অনলাইনে তার এক নিবন্ধের শিরোনাম দিয়েছেন, ‘দ্য ফল অব আমেরিকান অ্যামপায়ার...অ্যান্ড হোয়াট উই ক্যান ডু এবাউট ইট’। এই নিবন্ধের লেখক জোয়াসিম হ্যাগোপিয়ান মার্কিন সাম্রাজ্যবাদের পতনের প্রায় সবগুলো লক্ষণ, ইতিহাস ও উপাত্তসমূহ তুলে ধরেছেন। আর মার্কিন সাম্রাজ্যবাদের এই পতন প্রক্রিয়ার নেপথ্যে রয়েছেন একটি ক্ষুদ্র কায়েমী স্বার্থবাদী মহল। পশ্চিমা বিশ্বে যারা জায়নিস্ট লবি এবং নিওকন বা নিওকনজারভেটিভ নামে পরিচিত। মাত্র দুই দশক আগে সোভিয়েত সমাজতন্ত্রের পতনের মধ্য দিয়ে যে ইউনিপোলার বিশ্বের সূচনা হয়েছিল, ভেতরে ভেতরে তারও পতনের সূত্রপাত হয়ে গেছে অনেক আগেই। ভোগবাদী পশ্চিমাবিশ্ব এখন অর্থনৈতিক ও সাংস্কৃতিক দেউলিয়াত্বের শিকার। পশ্চিমা বিশ্বে ইসলামোফোবিয়া বা ইসলাম বিদ্বেষী অপপ্রচার ও আগ্রাসন যতই বেড়েছে, সেখানে ইসলামী মূল্যবোধের প্রতি মানুষের আগ্রহও তত বেড়েছে। ইসলামী জীবনাদর্শ, মূল্যবোধ, অর্থনৈতিক সাম্যনীতি ও সার্বজনীন ও সর্বকালীন জীবনাদর্শের কাছে তারা পরাজিত হয়ে এখন শুধুমাত্র মারণাস্ত্রের উপর ভর করে নিজেদের শেষ রক্ষার চেষ্টা করছে মাত্র।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×