somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইহুদিবাদী বাহিনীর আহত সেনার সংখ্যা প্রকাশ

০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে ইহুদিবাদী বাহিনীর আহত সেনার সংখ্যা প্রকাশ করে চাঞ্চল্য সৃষ্টি করেছে ইসরাইলের গণমাধ্যম। তারা জানাচ্ছে- গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে অন্তত ১,৬২০ জন ইহুদি সেনা আহত হয়েছে। এদের অনেকের অবস্থা গুরুতর। আহত সেনার এ সংখ্যা জানালেও ইসরাইলি গণমাধ্যম নিহত সেনার সংখ্যা নিয়ে নতুন কিছু বলে নি। হতাহত সেনাদের সম্পর্কে ইসরাইলের জনগণকে একেবারে অন্ধকারে রাখা হয়েছে। ইসরাইলি সেনাদের হতাহত হওয়ার বিষয়ে খবর প্রকাশে মারাত্মক কড়াকড়ি আরোপ করেছে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার। এ পর্যন্ত ইসরাইল শুধু ৬৪ জন সেনা নিহত এবং ১৫০ জনের মতো আহত হওয়ার কথা বলে আসছিল। তবে, ইসরাইলি গণমাধ্যমের কল্যাণে আহত সেনা এবং আগ্রাসনের জবাব সম্পর্কে কিছু ধারণা পাওয়া গেল।   ইসরাইল ৬৪ সেনা নিহতের খবর প্রকাশ করলেও হামাস বলছে ১৫০ জনের বেশি সেনা নিহত হয়েছে তাদের হামলায়। অসমর্থিত কোনো কোনো সূত্র খবর দিয়েছে যে, হামাসের হামলায় গাজা উপত্যকার কাছে নিহত বহু সেনার লাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। এ ধরনের খবরের কিছুটা সত্যতা মিলছে ইসরাইলের একতরফা যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহারের ঘটনা থেকে। এর পাশাপাশি দখলদার সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্তও উল্লেখযোগ্য। আগ্রাসনের শুরুর দিকে ইসরাইলের মন্ত্রীরা গাজা দখলের অঙ্গীকার করেছিলেন কিন্তু সামরিক উপায়ে গাজা দখলের বিষয়টি আলোচনার টেবিল থেকে বাদ দেয়ার জন্য আজ একটি বৈঠক হয়েছে। সে বৈঠকে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রীদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন- গাজা দখলের পক্ষে কি কেউ ভোট দেবেন? এর উত্তরে হাত তোলা তো দূরের কথা মাথা তুলতেই রাজি হননি কোনো মন্ত্রী। অন্যদিকে, হামাসের অন্যতম শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বিজয় দাবি করেছেন। তিনি বলেছেন, হামাসের প্রতিরোধে টিকতে না পেরে ইসরাইল যুদ্ধবিরতি ও গাজা থেকে সেনা প্রত্যাহার করেছে। তবে যুদ্ধক্ষেত্রে ইসরাইল যা অর্জন করতে পারেনি কূটনৈতিক উপায়েও তা অর্জন করতে পারবে না।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×