somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইহুদিদের বিরুদ্ধে হামলায় আরও উন্নত অস্ত্র ব্যবহার করবে হামাস

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসরাইল হামাসের শর্ত মেনে স্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে রাজি না হলে হামাস ভবিষ্যতের যুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে হামলায় আরও উন্নত অস্ত্র ব্যবহার করবে। জার্মানি সফরের সময় এ কথা বলেছেন ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। জার্মান কর্মকর্তাদেরকে তিনি হামাসের দাবি ও বক্তব্য উদ্ধৃত করে বলেছেন, মিসরের দেয়া প্রস্তাবনার আওতায় ইসরাইল যদি হামাসের দাবি না মানে তাহলে এ পরিণতি হতে বাধ্য। গাজায় ইসরাইলি আগ্রাসন অব্যাহত থাকলে এ অঞ্চলের পরিস্থিতি আরও জটিল হবে বলেও তিনি মন্তব্য করেন। ইরানের এ মন্ত্রী আরও বলেন, গাজায় হামলা করে ইহুদি-বাদী ইসরাইল কৌশলগত ভুল করেছে এবং তাদের কাছে হামাসের সক্ষমতা সম্পর্কে ভুল তথ্য ছিল। ইসরাইল প্রমাণ করেছে- গাজা পরিস্থিতি ও হামাসের অস্ত্র এবং সরঞ্জামাদির বিষয়ে তাদের কাছে দুর্বল, ভুল ও অসত্য তথ্য ছিল। আমির আব্দুল্লাহিয়ান জানিয়েছেন, জার্মানি সফরের সময় দেশটির কর্মকর্তাদের সঙ্গে তিনি ইরাক ও সিরিয়া পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। উল্লেখ্য, এর আগে ফিলিস্তিনি অবরুদ্ধ ভুখন্ড গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর হামলা চলার সময় তেহরান ঘোষণা করে যে তারা হামাসকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দিয়েছে। প্রয়োজনে আরও উন্নত ধরনের অস্ত্র তাদেরকে দেয়া হবে বলেও সতর্ক করে দেয়া হয়। উল্লেখ্য, এবার গাজায় ইসরাইলের আগ্রাসী হামলা নারী ও শিশু হত্যার ক্ষেত্রে অনেকটা একতরফা হলেও হামাসের পাল্টা হামলায় তাদের পক্ষেও ক্ষয়ক্ষতি কম হয়নি। এর ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই অনবরত চাপের মুখে পড়ে যুদ্ধ-বাদী নেতানিয়াহু সরকার।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×