বাংলাদশে গত ৩৮ বছরে ৫৩৫টি লঞ্চ দুর্ঘটনায় অন্তত ৮৬৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ অথচ এর মধ্যে মাত্র চারটি তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে৷ আর তদন্ত রিপোর্টের ভিত্তিতে কাউকে শাস্তি পেতে হয়েছে বলে কোনো তথ্যই নেই৷গত ১৩ বছরে বাংলাদেশে লঞ্চ দুর্ঘটনায় পাঁচ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন৷ গত ৩৮ বছরে এরকম লঞ্চ দুর্ঘটনায় ৮৬৩টি তদন্ত কমিটির মধ্যে ৫০০টি তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করলেও, এখনও পর্যন্ত মাত্র চারটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে৷ প্রসঙ্গত, এ সব তদন্ত কমিটির অধিকাংশই গঠন করা হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বা বিআইডাব্লিউটিএ-র উদ্যোগে৷বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং নৌযান বিশেষজ্ঞ খাবিরুল হক চৌধুরী বলেন, ‘‘এ সব তদন্ত লোক দেখানো''৷ তিনি বলেন, ‘‘কারুর শাস্তি তো হয়ই না, উপরন্তু যাঁদের নকশা অনুমোদন পেয়েছে, তাঁদের কেউই তদন্ত কমিটির সুপারিশের পরোয়া করেন না৷ এছাড়া অতিরিক্ত যাত্রী বোঝাই ও নৌযান মনিটর করার মতো লোকবলও নাই বিআইডাব্লিউটিএ-র৷ আর তার ওপরে আছে দুর্নীতি৷''বিআইডাব্লিউটিএ-র সাবেক সচিব সৈয়দ মনোয়ার হোসেন জানান, ‘‘তদন্ত কমিটির রিপোর্ট তৈরি করেন নৌপথ বিভাগের সার্ভেয়ার এবং পরিদর্শকরা৷ এ সব কর্মকর্তারাই নৌযানের ত্রুটিযুক্ত নকশা অনুমোদন করেন৷ ফলে তাঁদের প্রতিবেদন নিয়ে প্রশ্ন ধেকে যায়৷'' তাঁর মতে, ‘‘তদনত্ম কমিটির প্রতিবেদনে ঘটনা, কারণ প্রায় একই থাকে৷ শুধু লঞ্চ, মালিক, স্থান এবং যাত্রী সংখ্যার পরিবর্তন হয়৷''গত ১৩ বছরে বাংলাদেশে লঞ্চ দুর্ঘটনায় পাঁচ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেনতিনি জানান, সেমবার পদ্মায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চটির ধারণ ক্ষমতা ৮৫ জন যাত্রী৷ অখচ লঞ্চটি তিন শতাধিক যাত্রী বহন করছিল৷ বিআইডাব্লিউটিএ-র অবশ্য দাবি যে, তারা তদন্তের আলোকে বিভিন্ন সময় লঞ্চ মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন৷
নৌদূর্ঘটনা : তদন্ত হয় কিন্তু বিচার হয়না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।