somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হামাস আরও শক্তিশালী হয়ে উঠছে

১০ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবরুদ্ধ গাজার ওপর ইহুদিবাদী ইসরাইল সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার পরও ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে দুর্বল করা যায় নি বরং সংগঠনটি আরো শক্তিশালী হয়ে উঠছে। হামাস-ইসরাইল চলমান অসম যুদ্ধের এক মাস পর সার্বিক বিশ্লেষণে এমন চিত্রই ফুটে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন- হামাসের এ শক্তি বাড়ছে সামরিক ও রাজনৈতিক- দু দিক দিয়েই। যুদ্ধের মধ্যেই এবার হামাসের প্রতি খোদ গাজা উপত্যকায় জনসমর্থন আরো বেড়েছে। গত বৃহস্পতিবার হামাসের সমর্থনে যে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তা থেকে সহজেই অনুমান করা গেছে সংগঠনটির জনপ্রিয়তা এখন সেখানে তুঙ্গে। এছাড়া, বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে- গাজার জনগণ ইসরাইলের এই আগ্রাসনের বিরুদ্ধে হামাসকেই সমর্থন করছে অন্তর দিয়ে। ইসরাইলি আগ্রাসন উপেক্ষা করে হতাহতদের সাহায্যে এগিয়ে যাওয়ার মধ্যে যেমন এ সমর্থন ফুটে উঠেছে তেমনি অকুণ্ঠ সমর্থন ফুটে উঠেছে নানা সমাবেশ ও ইসরাইলি সেনা আটকের খবরে গাজাবাসীর উল্লাসে ফেটে পড়ার মাঝদিয়ে। যুদ্ধের সময় ইসরাইলের ভেতরেই যুদ্ধবিরোধী বিক্ষোভ-সমাবেশ হয়েছে কিন্তু এমনটি ঘটেনি গাজায়। গাজাবাসী হামাসকেই মনে করছে মুক্তি আন্দোলনের যোগ্য সংগঠন।  অভ্যন্তরীণ জনসমর্থন বেড়ে যাওয়ার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়েও হামাসের জনপ্রিয়তা সর্বকালের সব রেকর্ড ভেঙেছে। এবারের আগ্রাসন মোকাবেলার সময় বিশ্বের যত দেশে নানা শ্রেণী-পেশার মানুষের পক্ষ থেকে হামাসের সমর্থনে মিছিল, সমাবেশ ও বিক্ষোভ হয়েছে এর আগে তা হয় নি। এবারের যুদ্ধে হামাসের স্থাপনা ধ্বংসের নামে ইসরাইল কেবল বেসামরিক মানুষের  জীবনই নিয়েছে। হামাসের টানেল কতটা সফলভাবে ধ্বংস করা গেছে সে প্রশ্ন উঠছে যুদ্ধবিরতির পর হামাসের রকেট ছোঁড়ার সক্ষমতা থেকে। আগেও যেমন রকেট ছোঁড়া হচ্ছিল ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির পর তার মাত্রা তেমনি আছে; একটুও কমেনি। এর পাশাপাশি হামাসকে একনিষ্ঠভাবে সমর্থনকারী দেশ ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান সম্প্রতি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি দীর্ঘ স্থায়ী বিরতিতে না যায় তাহলে হামাস আরো ভয়াবহ অস্ত্র ব্যবহার করবে। আর ইসরাইলের সেনাবাহিনীই স্বীকার করেছে, এবার হামাস আগের চেয়েও বেশি রকেট ছুঁড়েছে এবং সব রকেট নিজেদের তৈরি। হামাসের হাতে এবার ইসরাইলের যত সেনা নিহত হয়েছে এত বেশি সেনা এর আগে হামাসের হাতে মারা যায় নি। এ সংখ্যা ইসরাইলের হিসাব মতে ৬৪ আর হামাস বলছে ইসরাইলি সেনা নিহত হয়েছে কমপক্ষে ১৫০ জন। তেল আবিবের স্বীকারোক্তি অনুযায়ী, আহত হয়েছে অন্তত ১,৬২০ জন সেনা। এছাড়া, যুদ্ধের ভেতরেই হামাস তার অন্যতম লক্ষ্য পূরণ করেছে জীবিত সেনা আটক করে।  অন্যদিকে, ইরানও এই প্রথমবারের মতো সুস্পষ্ট করে ঘোষণা দিয়েছে যে, তারা হামাসকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দিয়েছে এবং হামাসকে সব ধরনের সমর্থন দেয়া অব্যাহত রাখবে। সে কারণে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাথর দিয়ে প্রতিরোধকারী সংগঠন হামাস এখন সামরিক শক্তি অর্জন করেছে এবং এ ধারা অব্যাহত থাকবে। সময়ের পরিবর্তনে এই সংগঠনই হবে ফিলিস্তিন মুক্তি আন্দোলনের প্রধান শক্তি। যে সংগঠনকে আট বছর অবরোধ দিয়ে দুর্বল করতে পারে নি ইসরাইল তাকে আর ঠেকিয়ে রাখতে পারবে না কেউ- সে কথা এখন অনেকটা প্রতিষ্ঠিত সত্য।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×