পশ্চিম তীরেও শুরু হচ্ছে প্রতিরোধ : কাউন্ট ডাউন শুরু
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
গাজা উপত্যকার পাশাপাশি জর্দান নদীর পশ্চিম তীরেও ইসরাইল বিরোধী সশস্ত্র প্রতিরোধ আন্দোলন শুরু হতে যাচ্ছে বলে ঘোষণা করেছে ইরান। তেহরান বলেছে, পশ্চিম তীরে প্রতিরোধ যুদ্ধ শুরুর কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি আজ তেহরানে একথা জানান। এক সেনা সমাবেশে তিনি বলেন, পশ্চিম তীরে ইসরাইল বিরোধী সংঘর্ষের রূপ পরিবর্তিত হতে যাচ্ছে। গাজায় চলমান যুদ্ধ দীর্ঘ হচ্ছে এবং নয়া পরিস্থিতিতে ফিলিস্তিনিরা ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগ্রামে তাদের যুদ্ধ কৌশলে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন। জেনারেল জাযায়েরি বলেন, ইসরাইলি পত্রিকা হারেতজের স্বীকারোক্তি অনুযায়ী, চলমান যুদ্ধে গাজা থেকে নিক্ষিপ্ত রকেট থেকে জীবন বাঁচাতে অন্তত ৫০ লাখ ইহুদিবাদী ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছিল। গাজার পাশাপাশি পশ্চিম তীর থেকেও হামলা শুরু হলে ইসরাইলিরা পালানোর পথ খুঁজে পাবে না। তিনি বলেন, গাজা উপত্যকার মতো পশ্চিম তীর অবরুদ্ধ নয় এবং আয়তনে এটি গাজার চেয়ে অনেক বড়। সম্প্রতি ঈদুল ফিতরের খোতবায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছিলেন, প্রতিরোধ সংগ্রামের মাধ্যমেই ফিলিস্তিনি জাতি মুক্তি পেতে পারে। তিনি চলমান যুদ্ধে গাজার প্রতিরোধ সংগ্রামীদের সাফল্যের কথা তুলে ধরে বলেন, পশ্চিম তীরের ফিলিস্তিনিদেরও উচিত সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম শুরু করা। এ সম্পর্কে জেনারেল জাযায়েরি আরো বলেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ব্যাপক অভিজ্ঞতা ও কৌশল রপ্ত করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা। স্থল যুদ্ধে ইহুদিবাদীরা পরাজিত হয়ে গাজা উপত্যকা থেকে লেজ গুটিয়ে পালিয়েছে। ইনশাআল্লাহ, সেদিন বেশি দূরে নয় যেদিন গোটা দখলীকৃত ভূখণ্ড (ইসরাইল) ভূখণ্ড ছেড়ে ইসরাইলি অভিবাসীরা যার যার মূল দেশে ফিরে যাবে। মধ্যপ্রাচ্যের আরব শাসকদের তীব্র সমালোচনা করে জেনারেল জাযায়েরি বলেন, আজ যেসব রাজা-বাদশা গাজাবাসীর ওপর ইহুদিবাদীদের পাশবিকতা নৈরাজ্যের ব্যাপারে নীরব রয়েছে তাদের কারণেই ফিলিস্তিন সংকটের সমাধান হচ্ছে না। এসব রাজা-বাদশা না থাকলে ইহুদিবাদী ইসরাইল বহু আগে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যেত।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।