somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুজিব হত্যা : মেজর ডালিমের ভূমিকা

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেজর ডালিমের স্ত্রী নিম্মিকে শেখ কামাল অপহরণ করেছিলেন মর্মে একটি কথা ব্যাপকভাবে প্রচলিত আছে। এটা একটা বিকৃত তথ্য। বেশ কয়েক বছর আগে প্রকাশিত ফেরার মেজর ডালিমের আত্মজীবনীতেও সেই অপহরণের ঘটনার পূর্ণ বিবরণ ছিল। মেজর রফিকুল ইসলামের লেখা 'লক্ষ প্রাণের বিনিময়ে' বইতেও ব্যাপারটি খোলাসা করা হয়েছে।বস্তুত, সেই অপহরণের ঘটনার সাথে জড়িত ছিল তৎকালীন ঢাকা মহানগর আওয়ামী লীগের কুখ্যাত নেতা গাজী গোলাম মোস্তফা। বস্তুত ইস্কাটন লেডীস ক্লাবে একটি বিয়ের অনুষ্ঠানে (সম্ভবত মুক্তিযুদ্ধকালীন বিখ্যাত ক্র্যাক প্লাটুন সদস্য লিটুর বিয়ে ছিল) ডালিমের ছোট ভাইয়ের সাথে গাজীর এক ছেলের বচসাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। বিয়ের অনুষ্ঠানেই ডালিম ওই ছেলেকে সজোরে চপেটাঘাত করলে ছেলে গিয়ে বাপের কাছে নালিশ করে। এরপর অনুষ্ঠান চলাকালীন সময়েই গাজী সদলবলে এসে ডালিম, নিম্মি ও নিম্মির মাকে তুলে নিয়ে শেরে বাংলা নগরের নির্জন স্থানের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু পরে মাঝপথে গাড়ি ঘুরিয়ে তাদের নিয়ে যায় খোদ ধানমণ্ডি ৩২ নম্বরে। সেখানে বঙ্গবন্ধু ডালিমদের এভাবে অপদস্থ করায় গাজীকে বকাঝকা করেন।বস্তুত, ডালিমদের পরিবারের সাথে শেখ পরিবারের ছিল গভীর সম্পর্ক। একেবারে যাকে বলে হরিহর আত্মা। ডালিমের খালা আজকের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। ডালিমের ওয়ালিমাতেও বঙ্গবন্ধু গিয়েছিলেন। ১৯৭২ সালে দেশে ফেরার পর সেটিই ছিল যেকোনো সামাজিক অনুষ্ঠানে তাঁর প্রথম যোগদান। শেখ কামাল থেকে শুরু করে বঙ্গবন্ধুর সন্তানদের সাথেও ডালিমের হৃদ্যতার সম্পর্ক ছিল। নিজের বইতে ডালিম কামালের সম্পর্কে খুব খারাপ কিছু লিখেন নি।যাহোক, ডালিমকে অপহরণের জের ধরে ঢাকা সেনানিবাসে অস্থিরতা সৃষ্টি হয়। বেশ কয়েকজন অফিসার বেরিয়ে গিয়ে গাজী গোলাম মোস্তফার ছেলেদের অপহরণ করে মারধর শুরু করে। এমন পরিস্থিতিতে সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহর মধ্যস্থতায় ঘটনার আগুনে ছাই চাপা দেয়া হয়।বঙ্গবন্ধুর বাড়ীতে যখন মধ্যস্থতা চলছিলো, তখন নাকি মেজর ডালিম শার্ট খুলে যুদ্ধের সময় তার কাঁধে লাগা গুলির দাগ দেখিয়ে বঙ্গবন্ধুকে বলেছিলেন, "চাচা এখন আপনাকে বঙ্গবন্ধু হিসেবে বলছি। এই দেখুন সেই গুলির দাগ। যখন আমরা আপনার ডাকে দেশের জন্য যুদ্ধ করছি, তখন এই গাজী কলকাতায় বসে ফুর্তি করেছে। আজ এই স্বাধীন দেশে আমার স্ত্রী, আমার শাশুড়ির উপর হওয়া অপমানের আপনি বিচার করুন।" বঙ্গবন্ধু এই কথার পর খুবই লজ্জিত হয়েছিলেন বলে বর্ণনায় প্রকাশ।কিন্তু সম্ভবত সেই চোরের খনির জন্যই বঙ্গবন্ধুর বিচার ব্যাক ফায়ার করলো। তিনি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ডালিমকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করলেন। তার সাথে সেদিন গাজীর বাসায় হামলা করা ক্ষুব্ধ আরও কয়েকজন অফিসারকেও বরখাস্ত করা হয়, যারা পরবর্তীতে আগস্ট অভ্যুত্থানে অংশ নেয়।কেউ আওয়ামী লীগকে অপছন্দ করতেই পারে। কিন্তু তাই বলে ইতিহাস বিকৃতির কোন মানে হয়না। এমনটা করলে আওয়ামী লীগের ইতিহাস বিকৃতির সমালোচনা করার কোন অধিকার থাকেনা। আলোচিত এই অপহরণের ঘটনা ডালিমের স্ত্রী নিম্মিকে ঘিরে হয়নি, তাদের শেখ কামাল অপহরণও করেননি। উল্টো ডালিমের বইয়ে লেখা আছে, যখন তাদের ৩২ নম্বরে ধরে নিয়ে যাওয়া হয়, তখন নাকি শেখ জামাল ও রেহানা সিদ্দিক হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে ডালিমের স্ত্রী ও শাশুড়িকে ভেতরে নিয়ে যান এবং সেবাযত্ন করেন।আমি আগেই বলেছি, ডালিমের পরিবার ও শেখ পরিবারের মধ্যে গভীর পারিবারিক সম্পর্ক ছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট অভ্যুত্থানকারীদের নেতা মেজর খন্দকার আবদুর রশিদ ডালিমকে ধানমণ্ডি ৩২ নম্বরে অপারেশন চালনা করার নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু ডালিম পূর্ব সম্পর্কের অজুহাত দেখিয়ে স্বেচ্ছায় রেডিও দখল ও সরকার পতনের ঘোষণা দেয়ার দায়িত্ব নেন...।

লিখা: ইমরান চৌধুরী
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×