ইসরাইলি লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ইউয়োসি মেলম্যান জানিয়েছেন, গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধঅন খালিদ মেশাল কাতার থেকে ইসরাইলি দখলদারদের বিরুদ্ধে যুদ্ধটি অত্যন্ত ‘আত্মবিশ্বাস’ ও ‘ধৈর্য’সহকারে পরিচালনা করেছেন।শুক্রবার মারিভ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে মেলম্যান জানিয়েছেন, বিশেষজ্ঞরা মেশালকে ক্যারিশমেটিক নেতা হিসেবে অভিহিত করেছেন। তিনি অত্যন্ত সিরিয়াস চরিত্র আর তাই তিনি ইসরাইলের জন্য মারাত্মক ভীতির উৎস। তিনি বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের জন্য এই ভীতি সৃষ্টি করেছেন যে যেকোনো চুক্তি হলে তাতে ইসরাইলের বিরুদ্ধে হামাসের জয় হিসেবে প্রতিফলিত হতে পারে।মেলম্যান আরো বলেছেন, ১৯৯০-এর দশকের শেষ দিকে গুপ্তহামলা থেকে রক্ষা পেয়েছিলেন মেশাল। তারপর শীর্ষ হামাস নেতা ও প্রতিষ্ঠাতা শেখ আহমদ ইয়াসিন নিহত হওয়ার পর তিনি তার অবস্থান সুসংহত করেন। তিনি এরপর হামাসের লৌহমানবে পরিণত হন।তিনি বলেন, মেশাল যেভাবে বর্তমান যুদ্ধ পরিচালনা করছেন, তাতে মনে হয় তিনি তার লক্ষ্য অর্জনে অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ।তিনি বলেন, ‘ইসরাইল আম্মানে বিষ দিয়ে তাকে হত্যা করার চেষ্টা চালানোর পর বিষপ্রতিষেধক প্রদান না করলে কী হতো? হামাস কি বর্তমান যুদ্ধ পরিচালনা করতে পারত? তাকে ছাড়া এবং তার মতো দৃঢ়চেতা নেতা না থাকলে কি হামাস এ ধরনের যুদ্ধ করতে সাহস পেত?ইসরাইলি পত্রিকাটি জানায়, ইসরাইল যে ১০ হামাস নেতাকে হত্যার তালিকা করেছিল, তার মধ্যে মেশালও ছিলেন।এদিকে কায়রোতে ইসরাইল ও হামাস টেকসই যুদ্ধবিরতির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু কোনো সমাধান এখনো দৃষ্টিগোচর হচ্ছে না।
খালেদ মেশাল দক্ষতার সাথে যুদ্ধ পরিচালনা করেছেন : ইসরাইলি বিশেষজ্ঞ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।