ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে যেখানে খোদ ওই দেশটির শান্তিপ্রিয় ইহুদিরাই সোচ্চার, সেখানে এই বর্বরতার পক্ষে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে ভারতের কলকাতায়।ইসরাইলের সমর্থনে গত ১৬ আগস্ট প্রায় ২০ হাজার উগ্রপন্থী হিন্দু কলকাতার রাজপথে সংহতি জানিয়ে মিছিল সমাবেশ করে।আয়োজকদের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানায়, এটি ইসরাইলের প্রতি সংহতি জানিয়ে গত কয়েক বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় জনসমাবেশ ছিল।এ সময় উগ্রপন্থী হিন্দুরা ইসরাইলি বর্বরতার প্রতি সমর্থন জানিয়ে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড ব্যবহার করে। হামাসের বিরুদ্ধে দখলদার ইসরাইলের কথিত আত্মরক্ষার অধিকার আছে বলেও এতে বক্তব্য দেন হিন্দু মৌলবাদী নেতারা।আয়োজক তপন ঘোষ বলেন, ‘গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত এবং ইসরাইলের চূড়ান্ত অর্জন একই সূত্রে গাঁথা। আমরা উভয়ই একই মূল্যবোধের ধারক।’তিনি দাবি করেন, ‘ভারত এবং ইসরাইল দুদেশই কঠিন প্রতিবেশী দ্বারা পরিবেষ্টিত।’প্ল্যাকার্ড দুলিয়ে ঘোষের বক্তব্যের প্রতি সমর্থন জানায় উপস্থিত হিন্দুরা। প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘নিজেদের অস্তিত্ব রক্ষার অধিকার হিন্দু এবং ইহুদিদের রয়েছে/হিন্দু এবং ইহুদিরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইত্যাদি।’টাইমস অব ইসরাইল প্রতিবেদনে দাবি করে, ‘সমাবেশে হিন্দুদের পাশপাশি শিখ ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। প্রতিবেশী বাংলাদেশে মুসলিমদের দাঙ্গায় আক্রান্ত বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনও এতে অংশ নেয়।
সন্ত্রাসী ইসরাইলের পক্ষে ভারতে বিশাল বিক্ষোভ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি?
কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি? একই গ্যাস, দামের এত পার্থক্য কেন? এনসিপির আকতার হোসেনের প্রশ্ন।
একজন রাজনীতিবিদ হিসেবে... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।