ইসরাইলি সামরিক বিশ্লেষক রন বেন-ইয়িশাই বলেছেন,চলমান যুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ যে সাফল্য পেয়েছে, অতীতে তিনটি আরব সেনাবাহিনীও তা পারেনি। ইসরাইলি রেডিও রাশেত বেতে ওই বিশ্লেষক বলেন, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে মিসরীয়, জর্দানি ও সিরীয় সেনাবাহিনী যা করতে পারেনি, হামাস ও ইসলামিক জিহাদ তা করেছে। বেন-ইয়িশাই বলেন, ওই তিনটি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধটা ইসরাইলের অভ্যন্তরে না হওয়ায় ইহুদি রাষ্ট্রটিকে শক্তিক্ষয়ের মুখে পড়তে হয়নি। কিন্তু ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন যুদ্ধকে ইসরাইলের অভ্যন্তরে নিয়ে আসতে সক্ষম হয়েছে। তিনি উল্লেখ করেন, হামাস ও ইসলামি জিহাদ প্রথমে ইসরাইলি সেনাবাহিনীকে এবং তারপর ইসরাইলি জনগণকে পরিশ্রান্ত করে ফেলতে সক্ষম হয়েছে। আগের যুদ্ধগুলোতে কোনো ইসরাইলিকে ঘর ছাড়তে হয়নি। অথচ এবার গাজা যুদ্ধে হাজার হাজার লোককে বাড়ি ছাড়তে হয়েছে। তিনি আরো বলেন, ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র ও রকেট বিরতিহীনভাবে আঘাত হানায় গাজা উপত্যাকার আশপাশের সব কিবুতজিমকে তাদের বাড়িঘর খালি করতে হয়েছে। ওই ইসরাইলি বিশ্লেষক বলেন, এই যুদ্ধ ইসরাইলি নেতাদের বাগাম্বড়তা ঝেঁটিয়ে দিয়ে নতুন সামরিক ও রাজনৈতিক সমীক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
হামাস যা করেছে, আরব সেনাবাহিনীগুলোও তা পারেনি : ইসরাইলি সামরিক বিশ্লেষক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।