somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হামাসের বিজয় নাকি ষড়যন্ত্রের অংশ

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে। মিশরের মধ্যস্থতায় কায়রোয় দু'পক্ষ আজ (মঙ্গলবার) এ যুদ্ধবিরতি চুক্তি সই করার পর ফিলিস্তিনিরা আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন। তারা চুক্তি সইয়ের ঘটনাকে প্রতিরোধ আন্দোলনের বিজয় বলে আখ্যায়িত করছেন। গ্রিনিচমান সময় মঙ্গলবার বিকেল ৪টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইসরাইলও যুদ্ধবিরতির কথা স্বীকার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি কর্মকর্তা জানান, “মিশরের প্রস্তাবনায় আমরা নিঃশর্তভাবে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির চুক্তি মেনে নিয়েছি।” অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে গাজার ওপর থেকে অবরোধ তুলে নেয়া এবং গাজাবাসীর দাবিগুলো পূরণের নিশ্চয়তা দেয়া হয়েছে।   এদিকে, ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র নেতা মুসা আবু মারজুক বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি হচ্ছে হামাসের বিজয়ের প্রমাণ। হামাসের শর্ত মেনে ইহুদিবাদী ইসরাইল গাজায় অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি চুক্তি সই করায় ৫০ দিনের অসম যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর বিজয় হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। হামাসের প্রধান দাবি ছিল, গাজার ওপর থেকে আট বছরের অবরোধ তুলে নিতে হবে। এছাড়া, গাজায় বিমানবন্দর ও সমুদ্রবন্দর চালু অধিকার দিতে হবে বলেও হামাস জানিয়েছে। এগুলোকে যুদ্ধবিরতির শর্ত নয় বরং ফিলিস্তিনিদের অধিকার বলে উল্লেখ করেছেন হামাস নেতা খালেদ মাশআল। স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা না গেলেও মিশরের প্রস্তাবে গাজার প্রধান ক্রসিং পয়েন্টগুলো খুলে দেয়ার কথা বলা হয়েছিল। ইসরাইলের পক্ষ থেকে এসব ক্রসিং খুলে দেয়ার অর্থ গাজার ওপর থেকে অবরোধ তুলে নেয়া। মিশরের রাজধানী কায়রো থেকে যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার খবর গাজা উপত্যকায় পৌঁছার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করছেন। অনেকে ফাঁকা গুলি ছুঁড়ে এবং গাড়ির হর্ন বাজিয়ে আনন্দ প্রকাশ করেন। গাজা উপত্যকার খান ইউনুস, জাবালিয়া ও রাফাহসহ সব শহরের রাস্তায় ফিলিস্তিনিদেরকে মিষ্টি বিতরণ করতে দেখা যায়।   বিভিন্ন শহরের মসজিদ থেকে মাইকে 'আল্লাহু আকবার' ধ্বনি দিয়ে যুদ্ধবিরতির খবরকে স্বাগত জানানো হয়। গত ৮ জুলাই ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবরুদ্ধ গাজার ওপর বর্বর আগ্রাসন শুরু করেন এবং এ পর্যন্ত ইসরাইলি সেনাদের হাতে শহীদ হয়েছেন ২,১৩৭ জন ফিলিস্তিনি। এছাড়া, আহত হয়েছেন ১১,০০০ মানুষ। হতাহতদের বেশিরভাগই বেসামরিক লোকজন। অন্যদিকে হামাসের হামলায় ইসরাইলের ভাষ্যমতে অন্তত ৭০ জন সেনা নিহত হয়েছে। তবে হামাস বলছে, ইসরাইলি  নিহত সেনার সংখ্যা দেড়শ’র বেশি।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×