somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণেশ উল্টে যাওয়া রাজনীতি

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৬ সালের অক্টোবরের শেষে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার যখন অত্যন্ত বিস্ফোরণমুখ পরিস্থিতিতে রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, সেসময়েও কেউ ভাবেনি, বিএনপি অচিরেই কমপক্ষে এক দশকের জন্য ক্ষমতা হারাবে, আরাফাত রহমান আর কখনো প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে পরিচিত হবেন না, তারেক রহমানকে নির্বাসনে যেতে হবে, দোর্দণ্ডপ্রতাপশালী মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া বিশ্বাসঘাতকতা করবেন।

উপরন্তু তখন বিএনপির জন্য সময় আওয়ামী লীগের তুলনায় অনুকূলে ছিলো। তখন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন প্যাট্রিসিয়া বিউটেনিস, বৃটিশ হাইকমিশনার ছিলেন আনোয়ার চৌধুরী। আমার কথা যতোই অবিশ্বাস্য মনে হোক না কেন, গ্রন্থশালায় গিয়ে সেসময়ের পত্রিকা উল্টে দেখুন! দেখবেন এদের সকলের মুখেই এমন সব কথা উচ্চারিত হচ্ছিলো, যাতে বিএনপির প্রতি প্রচ্ছন্ন সমর্থনের সুর ছিলো। সেসময় জেএমবি দমন করে বিএনপি পশ্চিমের প্রভূত বাহবা হাসিল করে। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে বিমানবাহিনীর হেলিকপ্টারের জানালা দিয়ে বাইরে দৃষ্টিপাতরত খালেদা জিয়ার ছবি ছাপানো হয়েছিলো একেবারে প্রচ্ছদ জুড়েই। শিরোনাম ছিলো, 'রেসকিউ মিশন'।

এমনকি পরিস্থিতির কারণে প্যাঁচে পড়ে আওয়ামী লীগও ২০০৭ সালের ২২ জানুয়ারী ঘোষিত নবম সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করে। কেবলমাত্র ৩ জানুয়ারী তারা মনোনয়নপত্র তুলে নেয়ার পরই একটা অনিশ্চিত পরিস্থিতির শংকা জাগে। তখন থেকেই একটি সম্ভাব্য সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা উঁকি দিতে থাকে। ঠিক তার অষ্টম দিনের মাথায় গনেশ উল্টে যায়। তারপরের ইতিহাসের ধারা তো আজো চলমান।

সেই পরিস্থিতির চেয়ে আজকের পরিস্থিতি আরো অনেক অনেক বেশি সঙ্গীন ও গোলযোগপূর্ণ। তবে ২০০৭ সালে বিদেশী রাষ্ট্রদূতদের তৎপরতার সাথে এখনকার তৎপরতার তুলনা করে দেখতে পারলে আকলমান্দ মাত্রই ইশারা পেয়ে যাবে।

বস্তুত, বর্তমানের ইহুদী নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিটি দেশের সরকার পরিবর্তনে বিদেশীদের ব্যাপক ভূমিকা থাকে। এমনকি আমেরিকাও এ থেকে মুক্ত নয়। সেদেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আজ পর্যন্ত ইহুদী লবির সমর্থন ছাড়া কোন প্রেসিডেন্ট ক্ষমতাসীন হতে পারেননি।

আমাদের দেশে নিয়মতান্ত্রিক বা অনিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তন বিদেশীদের ভূমিকা আরো নগ্ন। এই বিশ্বব্যবস্থায় জনগণ সর্বক্ষেত্রেই গণতন্ত্রের নামে তালি বাজানো হিজড়া ছাড়া বেশি কিছু নয়। এদেশে কেমনে হুকুমত পাল্টানো হবে সেটা রাজনীতিবিদদের মত নিয়ে বিদেশীরা ঠিক করবে না। বরং রাজনীতিবিদরা শেষ মুহূর্ত পর্যন্ত তুর্কী নাচন দিয়ে যাবে, এবং একদিন দেখবে তাদের সবার খেল খতম! ঠিক যেমনটা ২০০৭ সালের ১১ জানুয়ারী দিনভর গুলশানের কয়েকটি বাসায় বিদেশীদের সাথে ম্যারাথন বৈঠক করতে করতে মান্নান ভূঁইয়া আর আবদুল জলিলরা অনুভব করতে পেরেছিলেন!

আচ্ছা, সেদিন আসলেই কি ওনাদের মনে এই উপলব্ধিটি কাজ করেছিলো? উঁহু, মনে হয় না...!
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×