somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই মিথ্যাচারের শেষ কোথায়?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সফররত ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ কমিটির প্রতিনিধি দল। একই সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিনিধি দলের প্রধান। বুধবার প্রতিমন্ত্রীর সঙ্গে ইপি প্রতিনিধি দলের বৈঠকের পর শাহরিয়ার আলম জানিয়েছিলেন, বাংলাদেশ নিয়ে প্রতিনিধি দলের বিন্দুমাত্র উদ্বেগ নেই। তার বক্তব্য আজ গণমাধ্যমে প্রকাশ হয়। একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত ওই সংবাদের কপি হাতে নিয়েই মানবাধিকার কমিশনে যান প্রতিনিধি দলের প্রধান ক্রিশিয়ান দান প্রিদা। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের পত্রিকায় প্রকাশিত খবরের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন, এজন্যই আমাদের এখানে আসা।
বৈঠক শেষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, বর্তমান সহিংসতা বন্ধের পক্ষে মত দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট প্রতিনিধি দল। গণগ্রেপ্তারের বিষয়ে ইপি প্রতিনিধি দল উদ্বেগ প্রকাশ করেছে। তিনি বলেন, এ পর্যন্ত বিরোধী জোটের সাত হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে প্রতিনিধি দল জানিয়েছে।
সকাল ১১টায় প্রতিনিধি দলের সদস্যরা মানবাধিকার কমিশনে যান। বেলা দুইটায় আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক ও তিনটায় আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইইউ পার্লামেন্টের প্রতিনিধি দল। গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে এ প্রতিনিধি দলটি। বৈঠকের পর প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রতিনিধি দল কোন উদ্বেগ প্রকাশ করেনি। ইউরোপীয় ইউনিয়নের তিন এমপিসহ ৬ সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরে এসেছে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। এ দলের নেতৃত্ব দিচ্ছেন ইইউ পার্লামেন্টের এমপি ক্রিশ্চিয়ান দান প্রিদা।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×