আমি প্রথম কম্পিউটারটি কিনেছিলাম 1997 সালের 25 শে সেপ্টেম্বর(তারিখটা নিয়ে একটু সংশয় আছে) বিসিএস কম্পিউটার সিটির উদ্্বোধনী মেলা থেকে। এর আগে আমি কোনদিন কম্পিউটার চালানোতো দুরের কথা কিবোর্ডে ও হাত দিয়ে দেখিনি। কম্পিউটার কেনার সময় ওদের কাছ থেকে দেখে নিয়েছিলাম কিভাবে ভিডিও গান চালাতে হয়। একটা কাগজে আমি নিয়মটা লিখে নিয়েছিলাম। বাসয় এসে কাগজটা আর খুঁজে পাচ্ছিলামনা। যেটুকু মনে আছে সে অনুযায়ী করে গানের ফোলডার পর্যন্ত আসতে পারি কিন্তু গান চালাতে পারছিনা। থাকি মফস্বল এলাকায়, এমন কাউকে পাচ্ছিলামনা যে আমাকে শিখিয়ে দেবে। সত্যি কথা বলতে কি আমাদের গ্রামে আমিই প্রথম কম্পিউটার নিয়েছিলাম। আমি যেদিন কম্পিউটার নিয়ে বাসায় পেঁৗছেছিলাম সেদিন গ্রামের বাড়ি থেকে নানা আমাদের বাসায় বেড়াতে এসেছিলেন। নানা খুবই ধার্মিক মানুষ। ইসলামের আধ্যাতি্বক বিষয় নিয়ে ও উনি সাধনা করতেন। আমি কম্পিউটার চালাতে না জানলেও কম্পিউটার চিনি কিন্তু নানা কম্পিউটার কি জিনিস সেটাও জানতেননা
......এখন আমি একটা বিদেশী কোম্পানীতে সিস্টেম এডমিনিসট্রেটর হিসেবে আছি। ইউজারদের বিভিন্ন সমস্যার সমাধান করে দিই। কিন্তু আমি এখনো ভেবে পাইনা নানা কিভাবে ডাবল ক্লিকের কথা জানলেন?????
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০০৬ রাত ২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


