রাখে আল্লাহ মারে কে?
১৯ শে মার্চ, ২০০৬ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘটনাটা আমার বাবার কাছ থেকে শোনা। আমাদের এলাকার একজন আংকেল বছরখানেক আগে বার্ধক্যজনিত কারনে মারা গেছেন। ওই আংকেলকে নিয়েই এই ঘটনা। আংকেল তখন চবি্বশ-পঁচিশ বছর বয়সের যুবক। রাঙ্গামাটিতে মারিশা নামে একটা জায়গা আছে। আংকেল সেখানে ব্যাবসা করতেন। সেখানে উনার সাথে এক উপজাতী তরুনীর সাথে প্রেম হয়ে যায়। এক পর্যায়ে উনারা বিয়ে করে ফেলেন। কথাটা যখন অন্যান্য উপজাতী লোক জনের কানে গেল তারা সেটা মেনে নিতে পারলনা। একদিন ওরা দল বেঁধে এসে আংকেল কে কুপিয়ে লাশ বানিয়ে ফেলে রেখে গেল। গ্রামের লোকজন ভয়ে লাশটা ধরার সাহস পেলনা। চারদিন পর পুলিশ এসে লাশটা রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে আসল পোস্ট মোর্টেম করার জন্য। রাঙ্গামাটি কেন্দ্রিয় কবরস্থানের পাশে একটা "জমখানা"(যেখানে পোস্ট মর্টেম হয় সেটার নাম) আছে। জমখানাটি এখন ও আছে। ওখানে আংকেলকে নিয়ে পোস্ট মর্টেমের জন্য ওনার বুকটা কাটা হলো। এই সব কাটাকাটির কাজ "ডোম" নামে কিছু লোক আছে তারা করে। ডোমটা ওনার বুকের ভিতর দেখে অবাক হয়ে গেল কারন তখনো আংকেলের ফুসফুস একটু একটু করে নরাচরা করছিল। সে সাথে সাথে ডাক্তারকে খবর দিল যে লোকটা মারা যায়নি এখনো বেঁচে আছে। এরপর আংকেল কে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হলো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলো। আংকেল বেঁচে গেলেন। আংকেলের সেই ঘটনার সাক্ষী ওনার গালে বড় একটা কাটা দাগ আমি নিজে ও দেখেছি। পরিশেষে, আংকেল বৃদ্ধ বয়সে বার্ধক্যজনিত কারনে মৃতু্যর সময় স্ত্রী, পুত্র, কন্যা ও নাতি-নাতনি রেখে গেছেন।
তাইতো বলছিলাম " রাখে আল্লাহ মারে কে"
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০০৬ রাত ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে...
...বাকিটুকু পড়ুন
বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।
প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে...
...বাকিটুকু পড়ুন
সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।...
...বাকিটুকু পড়ুন