সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০০৬ রাত ৩:৫৫
গবলেট কাহিনী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমাদের বাসা আর খালাম্মাদের বাসা একই এলাকায়। তাই আমার সমবয়সি খালাত ভাই পাপপুর সাথে আমার খুব বন্ধুত্ব ছিল ছোট বেলায়। আমি প্রায় সময় খালাম্মাদের বাসায় গিয়ে ওর সাথে খেলতাম। একদিন খালাম্মা বাইরে কোথাও গেছেন। আমি আর পাপপু ওদের বাসাই খেলছি। খালুর মধু খাওয়ার অভ্যাস ছিল। উনি বলতেন প্রতিদিন একটু করে মধু খেলে শরীরে বড় কোন রোগ হয়না। তাই খালাম্মাদের বাসায় আর কিছু থাক বা না থাক মধু অবশ্যই থাকবে। পাপপু বলল "মধু খাবি?" আমি বললাম "চল খাই"। হটাৎ আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এল। ইংরেজী ছবিতে দেখতাম লোকজন ক্লাবে গিয়ে ড্রিংকস করার সময় দুইজনের গবলেট টুকাটুকি করে চিয়ার করত। আমি ওকে বললাম "দুইটা মদের গ্লাস নে(গবলেটকে তখন আমরা মদের গ্লাস বলতাম)"। ও দুইটা গবলেট নিয়ে এল। আমরা তখন জানতাম না যে মধু খেতে হয় এক চামচ পরিমান, বেশী এক সাথে খেলে অনেক সময় বিষম উঠে। দুই জনে মিলে গ্লাস ভর্তি করে মধু নিলাম। তারপর ইংরেজী ছবির মত করে চিয়ার করে ঢকঢক করে মধু গিলতে লাগলাম। পাপপু হটাৎ হেসে দিল ওকে দেখে আমিও হেসে দিলাম। ব্যাস, মধু মুখে নিয়ে হাসতে গিয়ে দুজনেই বিষম খেলাম। সেকি কাঁশি! কাঁশতে কাঁশতে দুই জনের চোখ দিয়ে পানি পড়ছে নিশ্বাস নিতে পারছিলামনা। পৃথিবীটাকে আস্তে আস্তে অন্ধকার দেখছিলাম তার পর আর কিছু মনে নেই জ্ঞান হারিয়ে ফেললাম। পরে শুনেছিলাম পাপপুদের কাজের বুয়াটা এসে ঠিকসময়ে পানি পান না করালে সেদিন অনেক বড় কিছু ও ঘটে যেতে পারত।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রতিদ্বন্দ্বী

গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন
জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক্যুয়াল!!!

বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন
পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।
প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন
কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন
সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।