.........
লেকে গোসল করা এখানকার লোকদের সাধারন অভ্যাস। যার বাড়িতে যতই দামী টাইলস বসানো গোসলখানা থাকুকনা কেন ছেলে-মেয়ে, শিশু-বয়স্ক সবাই লেকে গোসল করতে যাবে। গোসল করতে গিয়ে লেকের ধারে রোদে বসে সবাই কিছুক্ষন গল্প করবে তারপর গোসল করতে নামবে। পানিতে নেমে কিছুক্ষন দাপদাপি করে গোসল করেই তারপর উঠবে।
.........
রাঙ্গামাটিতে পার্ক বলতে গেলে নেই। তাই লোকজনের অন্যতম বিনোদনের স্থান হচ্ছে লেকের ধার। বিকেল বেলা নানান বয়সের মানুষ দল বেঁধে লেকের ধারে আড্ডা দেবে এবং সন্ধ্যার দিকে বাড়ি ফিরবে।
...........
রাঙ্গামাটিতে মৌসুমের সময় কাঁঠাল আর আনারস খুবই সস্তাই পাওয়া যায়। আমরা যখন হাই স্কুলে পড়ি তখন আনারসের দিন এলে স্কুলে যাওয়ার সময় পকেটে একটা ছোট ছুরি রাখতাম। স্কুলের পাশে রাস্তাতে চাকমারা আনারস স্তুপ করে রাখত আমরা 1 টাকায় দুটো আনারস কিনে কেটে খেতাম
।
...............
রাঙ্গামাটিতে উচু দালান খুবই কম বেশির ভাগ বাড়ি হচ্ছে টিনশেড, বেড়া এবং ফ্লোর পাকা। আমাদের বাড়িটি ছিল সেরকম। বর্ষাকালে টিনশেড বাড়িতে রাতে ঘুমানোর সময় বৃষ্টির শব্দ কখনো শুনেছেন?? না শুনে থাকলে আপনার জীবনের একটা অধ্যায় তাহলে এখনো বাকি রয়ে গেছে!!! বৃষ্টির রিমঝিম শব্দ বলতে যেটা বুঝায় সেটা টিনশেড বাড়িতে খুব ভালভাবেই বুঝা যায়। এখন বর্ষাকাল এই ব্যাপারটা প্রচন্ড মিস করছি।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৬ ভোর ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



