সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৬ রাত ৩:০৭
দ্্বিতীয় নাম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
জন্মের পর সবাইকে বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি, নানা-নানি, চাচ-চাচী, ফুফা-ফুফু, খালা-খালু ও মামা-মামি কতৃক নির্বাচিত এবং গরু-ছাগল জবাইকৃত একটা নাম দেওয়া হয়। এছাড়াও ছোট বেলায় প্রত্যেকের একটা দ্্বিতীয় নাম থাকে যা বন্ধু-বান্ধব কতৃক দেওয়া এবং এই নাম অনেক সময় বড় হওয়ার পর ও থেকে যায়। যেমন:- বুলেট, বলটু, ফেলটু ইত্যাদি। আমি ছোট বেলায় বেশি মোটা ছিলাম সেজন্য বন্ধুরা আমাকে নাম দিয়েছিল "বয়াম"। খালাত ভাই পাপপু ছোট বেলায় ফেয়ার এন্ড লাভলীর একনিষ্ট ভক্ত ছিল। সবসময় তার পকেটে একটা ফেয়ার এন্ড লাভলী থাকবে এবং কিছুক্ষন পর পর তা মুখে মাখবে। স্কুলের বন্ধু-বান্ধবীরা তার নাম দিয়েছিল "মেকাপ বক্স"। আমাদের পাড়ায় একজন লোক প্রথম 50 সিসি হোন্ডা কিনে এনেছিল তাই তার নাম হয়ে গেল "হোন্ডা হোছেন"। পরবর্তীতে তিনি তার হোন্ডাটা বিক্রি করে আরেকটা মটরসাইকেল কিনে নেন। কিন্তু মটরসাইকেলটি চলার সময় ফটফট করে শব্দ করে তাই পাড়ার ছেলেরা তার নাম দিল "ফট"। ওনাকে "ফট" ডাকা নিয়ে আমাদের পাড়ায় থানা-পুলিশ পর্যন্ত হয়েছে। ক্লাস টুতে পড়ার সময় এক বন্ধুর তোতলামীর অভ্যাস ছিল। সে "চাঁদ উঠেছে" পড়তে গিয়ে বলেছিল "তাতুতেথে"। ব্যাস তার নাম হয়ে গেল "তাতুতেথে"। আমাদের এক সহপাটির বাবা মেট্রিক পরীক্ষায় ফেল করার পর আর লেখাপড়া করেননি। সেটা আমরা জানার পর ওই সহপাটির নাম দিলাম "আন্ডার মেট্রিক"। নামটা শুনলে সে রীতিমত ক্ষেপে যেত। আমার পাড়ায় আমাদের চাইতে বছর দুই বড় একটা ছেলে নাম আব্দুর রহিম। তার চুলগুলো ছিল নিগ্রোদের চুলের মত প্লাষ্টিকের মত শক্ত। তার চুলগুলো এত শক্ত ছিল যে টুথপিক হিসেবে ব্যবহার করা যায়। টুথপিক কে আমরা বলি খিলাল তাই ওর নাম হয়ে গেল "খিলাল"। হিন্দি সিনেমার কৌতুক অভিনেতা জনি লিভার। তার মত দেখতে আমাদের পাড়ার একটা ছেলে নাম খোকন। আমাদের পাড়ায় জনি লিভারকে "খোকন" নামেই বেশি চেনে। আরো অনেকের নাম এই মুহুর্তে মনে পড়ছেনা পরে কোন এক সময় লিখব। আপনাদের কারো দ্্বিতীয় নাম থাকলে মন্তব্যে জানান।
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন
একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন
৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন
একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন
দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।