somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষা

১৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শিক্ষা
শব্দটি আমাদের কাছে খুব পরিচিত। এই শব্দটির মানে কি? এই প্রশ্নের উত্তর অনেকেরই অজানা। যা জানা আছে, সেইগুলি হলো একগাদা বস্তাবন্দী প্রলাপ (আপ্নারা, সভ্য সমাজের লোকেরা হয়ত সেটিকে প্রবাদ বলে থাকেন, যাইহোক)। এই যেমন ধরেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড “, “লেখাপড়া করে যে, গাড়ি-ঘোড়ায় চলে সে “, ব্লা ব্লা ব্লা। আপনাদের ভালো লাগা না লাগা সেটা আপনাদের ব্যপার। বর্তমান সময়ে, সেটি এখন চটচটে কাগজ( তথাকথিত সার্টিফিকেট) । যার আছে তার ত কথাই নাই, আর যার নেই ; তার হয়ত দারোয়ান এর চাকরী নিতে কষ্ট হবে। তার উপর ত অমুক স্কুল, তমুক কলেজ ত আছেই। সেখানে শিক্ষার মানে একটাই, পরীক্ষায় পাশ। স্কুল-বাসা-স্কুল ; এই গন্ডি পার হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় সেরা কলেজে ভর্তিযুদ্ধ। তারপর শুরু হয়,ভার্সিটি ভর্তি প্রতিযোগিতা। ব্যাপারটা হাস্যকর হলেও সত্য যে, বর্তমানে আমরা “ভর্তি প্রতিযোগিতা ” শব্দটির স্থলে “ভর্তি যুদ্ধ” শব্দটি প্রয়োগ করতে বেশি স্বাচ্ছন্দ্য প্রকাশ করি। এ যেন আসলেই এক ভার্চুয়াল যুদ্ধ। মেধা নি:সন্দেহে প্রশংসনীয়। তবে সেটা নিয়ে যুদ্ধ কিভাবে হয় সেটাই আমার মাথায় আসে না। আপনাদের হয়ত আসতে পারে। যদি আসে, সেটা জানালে খুশি হবো।

এবার আসি, বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত প্রশ্ন, যেটা কিনা আমাদের বাবা মা দের সম্মুখীন হতে হয়। প্রশ্নটা অবশ্য কাছের প্রতিবেশী বা আত্মীয়দের মুখেই শোনা যায়। প্রশ্নটা এইরকম, “ভাবী, আপনার ছেলে / মেয়ে কোথায় চান্স পেলো? “, বাবা তখন চায়ের কাপে চুমুক দিলেন মাত্র, আর ঠিক সেই সময় প্রশ্নের তীর তার দিকে, “আরে মিয়াভাই, আপনার ছেলে ত এ+ পেয়েছিলো, কোন পাবলিকে চান্স পেলো? “। সেই মূহুর্তে আপনার বাবার মুখটি নিমিষেই কড়ই কাঠের মতো কালো হয়ে যাবে। আমার কথা বিশ্বাস আপনাদের হবেই, কারন আমি জানি, আমি একা হতভাগা নই।

এরপর যদি ভুলক্রমেও প্রাইভেট বা ন্যাশনাল এ ভর্তি হয় কোনো সন্তান, তার বাবা-মা কে যে কত কটু কথা শোনতে হয় তার ইয়ত্তা নেই। (সবার ক্ষেত্রে সত্য নাও হতে পারে) নানারকম ধাক্কাধাক্কির ফলে শিক্ষিত (তথা সার্টিফিকেট ধারী) হওয়ার পর তারাই একদিন ফেবু ইভেন্ট খুলবে, “ভালোবাসা দিবসে প্রকাশ্যে চুমু খাবো”। আহা, জাতি তখন লাইক দিবে, বাহবা দিবে। বলবে এই না হলে উন্নতির অগ্রনায়ক। এদের হাতেই ত উঠবে সোনার বাংলাদেশ। চিন্তার কোনো কারন নেই, এমনদিন আসবে, যখন আমরা “সভ্যতা” এর অর্থ হিসেবে নগ্নতাকে দাড় করাবো। বেচারা পর্ণসাইট অথোরিটির তখন কি হবে???
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×