
মাদকাসক্তির কারণ অনেক। কেননা মানুষ বিভিন্ন কারনে আবার একই মানুষ একাধিক কারণে মাদকাসক্ত হতে পারে। নিম্নে মাদকাসক্তির কারণগুলো দেয়া হলঃ-
১)অনেক পরিবারের অভিভাবকগণ নিজেদের ব্যবসা- বানিজ্য বা বৈষয়িক দায় দায়িত্ব পালনে এত বেশী মশগুল থাকেন যে, সন্তানদের আচার-আচরণ নিয়ন্ত্রন করার অবকাশ তাঁদের থাকে না। ফলে এসব পরিবারের সন্তানেরা বাবা-মা’র অবাধ্য হয়ে উঠতে পারে এবং এ সুযোগে অভিভাবকগগনের অজ্ঞাতসরে সন্তানেরা অনেকসময় দুশ্চরিত্রবান যুবকেদের কবলে পড়ে ধংসের দিকে অগ্রসর হয়ে ক্রমে মাদকাসক্ত হয়।
কোন পরিবারের কোন ব্যাক্তি যদি মাদকাসক্ত হয়, তবে তার প্রভাব সে পরিবারের সন্তানদের উপর পরতে পারে। এরুপ বেশীরভাগ পরিবারের সন্তানেরা মাদকাসক্তিকে একটি অনুকরনীয় বিবেচনা করে মাদকদ্রব্য সেবন করে থাকে।
যেসব পরিবারের পিতা- মাতা দীর্ঘদিন ব্যাক্তিগত মনমালিন্যের কারণে স্বামী-স্ত্রী পৃথক পৃথক অবস্থান করেন অথবা স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে, সেসব পরিবারের সন্তানদের মধ্যে হতাশা ও উদ্দেশ্যহীনতা সৃষ্টি হতে পারে। ফলে, এসব পরিবারের সন্তানেরা বেশীরভাগ সময় মাদকাসক্ত হয়। পুরোটা পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

