স্বপ্নের ঘোরে বিভোর পৃথিবী
স্বপ্ন নিয়ে বসবাস
স্বপ্নের ভেতর খোঁজে আকাঙ্খার আবাস ।
আমি স্বপ্ন বুনি ঘুমের ঘোরে
জেগে দেখি কোথাও নাই যে সে
আকাশের মত করে স্বপ্ন আঁকা
দেখি তারে দু'চোখ ভরে ।
নিবিড় পরিচর্যায় স্বপ্নগুলো পালন
আদৌ জানি না স্বপ্নগুলো কী হবে পূরণ
অসমাপ্তর ভীড়ে পৃথিবীর অনেক জন
তবুও ব্যর্থ স্বপ্ন সঞ্চারকও বলে ওঠে-
স্বপ্ন দেখ মন ভরে ।
পূরণ অপূরণের কথায় চলে না স্বপ্ন দেখা
স্বপ্নের ভেতর দিয়েই এই জীবন চলা
কীভাবে প্রমাণ দেব আছি আমি সত্যিকার
এই ধরনীর বুকে
এই ও তো হতে পারে আমার স্বপ্ন দেখা !
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



