সকল আশা চূর্ণ করে এসেছে সন্ধ্যা
বিকেলটাও কেঁদে ছিলো বুক ভেসে
দুপুরটায় ছিলো সামান্য আশা
তার একটু আগে ছিলো পুরোটা
সকালটা হয়েছিলো পূর্ণতায়
স্বপ্ন এঁকে ঘুমিয়ে ছিলাম রাত্রিবেলায় ।
সন্ধ্যার চিৎকার থেমে আবারও এসেছে রাত্রি
জানান দিচ্ছে মনে আরো কিছু অপূর্ণ আশার
ঘুমাবো সেই স্বপ্ন দেখা চাদর দিয়ে আজও
একটি পূর্ণতায় ঘেরা সকালের অপেক্ষায় ।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



