কবিতাগুলো দিলাম উড়িয়ে বাতাসে
নিলাম কিছু শব্দ সেখান থেকে
সুখ হাসি আনন্দ ভালোবাসা
আরও নিলাম সম্পর্ক বন্ধুত্ব মায়া
একটি সুন্দর জীবন আঁকবো বলে ।
আঁকা হয়েছে সুন্দর জীবন
কিন্তু বোঝা হয়নি একি সুন্দর !
বড়ই একগেয়ে লাগছে সবকিছু
সুন্দর জীবনকে প্রানহীন মনে হচ্ছে
ভাবছি কেন এত প্রানহীন দেখাচ্ছে ।
তাকালাম উড়িয়ে দেওয়া কবিতায়
দেখলাম আরো কিছু শব্দ সেথায়
টেনে নিলাম দুঃখ কান্না বেদনা ঘৃনা
আরও নিয়েছি বিচ্ছেদ শত্রু নিষ্ঠুরতা
দিলাম বসিয়ে প্রানহীন সুন্দর জীবনে ।
জীবনের সৌন্দর্য্য হয়েছে মলিন
তবে অঙ্কিত হলো প্রানময় জীবন
বসেছে সুন্দর-পরিমাপক মাপকাঠি
কিছু কিছু না চাওয়ার পাওয়া-
বুঝতে শেখায় সুখের অনুভূতি
দুঃখ বিনে সুখ অনুভূতির অসুখ ।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



