এক অদ্ভুত দৃষ্টিতে দেখছি তোমায়
ভালো লাগছে হৃদপিন্ডের লাভার্স পয়েন্টে
ঘন কালো চুলগুলো উড়ছে ছায়া হয়ে-
টোল পড়া হাসিমুখকে আড়ালে লুকাচ্ছে
অপরুপ আঁকাবাঁকায় দাঁতগুলো সেজেছে
যেন তোমার সুন্দর হাসির উল্লেখ্য স্বার্থে ।
মনের চাওয়ায় তোমাকে একটু রাগাই
রাগের মাঝে যে সুখ আছে রঙ্গিন আবেগী
শুনতে ভালো লাগে তোমার অভিমানী-রাগে
লাল টুকটুকে মুখের অভিমানী বাণী
আরো ভালো লাগে তোমার অভিমান-
ভাঙ্গানোর চলন্ত দৃশ্য পটভূমি ।
মুখ বাঁকা করে ভেংচি কাটো-
পরক্ষনেই মিটিমিটি মিষ্টি হাসো -
আমার দিকে আঁড়চোখ দৃষ্টি দিয়ে
তখনি হৃদয়টা উঠে একটু কেঁপে
আড়ালেই কেঁদে উঠে সুখের আনন্দে-
এতো সুখ কোথায় পাব তোমায় না চেয়ে ?
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



