খবর বেরিয়েছে তুমি কাঁদছো
শুনে হয়েছি মর্মাহত..
নিয়ে এসেছি হৃদয়ের টিস্যুর বাকসো
মুছে দেব তোমার মনের যত অশ্রুপ্রবাহ ।
ভূয়া খবর শুনে হয়েছিলে ভীত
তোমায় ছেড়ে যাইনি আমি কোথাও
জানি- তুমি আমায় কতখানি ভালোবাস
অনুভবে মাপতে পারি তোমার ভালোবাসা-
কতটা গভীর, কতটা ভারী ।
কিভাবে ছেড়ে যাব তোমায়, তোমার-
ভালোবাসার অদৃশ্য বাঁধন ছিড়ে ?
বাঁচব না আমি, বাঁচবেনা আমার মন ।
যাকে তুমি রেখেছ তোমার সুগহীন হৃদয়ে
সেথা হতে বের হওয়া যে সাধ্যের বাহিরে
ভূয়া খবর শুনে হইও না দিশেহারা
এমনও অঘটন কখনোই ঘটবে না
যদি ঘটে যায় ভেবে নিবে-
পৃথিবী আমায় ছেড়ে দিয়েছে ।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




