জীবন কাঁদে না, কাঁদে শুধু দুটো চোখ
হৃদয়ে আঁচড় লাগে না, আঁচড় লাগে মনে
স্বপ্ন কষ্ট পায় না, কষ্ট পায় কিছু আফসোস
এই বাহ্যিক দেহহীনদের ভেতরেও আছে ভাগ
ভাল থাকা না থাকা নিয়ে প্রতিনিয়ত কাড়াকাড়ি
ভাল থাকাটা কি বেশী জরুরী ? ভালো না থাকাটাও কি বেশী জরুরী ?
দুটোর স্বাদেই রয়েছে ভিন্নতায় স্বমর্যাদা, স্বকীয়তা, সমতায় উজ্জল
-যাহা মানষ মনেও বিরাজমান
কেউ মিষ্টি ভালবাসে কেউ ঝাল, কেউ টক কেউ তিতা, কেউবা নোনতা
তবে কেন সুখ-দুঃখে, হাসি-কান্নায়, আনন্দ-বেদনায় স্বাদটা হবে একমুখী ?
তাদেরও তো আলাদা আলাদা স্বাদের বৈশিষ্ট আছে
কেন তাহলে শেষটা না নিয়ে প্রথমটা নিয়ে হবে কাড়াকাড়ি ?
সবগুলোরই স্বাদ নেওয়ার অধিকার সবার আছে
প্রকৃতিই গড়ে দিয়েছে এই অলিখিত অধিকার, এই অলিখিত নিয়ম ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



