কখনো পাওয়া যায় চাঁদের হাটে
কখনোবা ল্যাম্পপোস্টের পাশে
জাগ্রত অথবা ঘুমন্ত ;
দেখা মেলে সব জায়গায়
একটু কম সুশীল এলাকায় ।
বোক পেলে খাওয়ার চিন্তা নাই
বোক কি সেটাই এখনো জানা হয় নাই
খাবারের রাজ্যে শুধুই আমার খাদ্য নাই
অমাবস্যার চাঁদ আদর যত্নের ক্ষুধায়
মাতৃস্নেহ গেছে ভুলে ঘুম পাড়ানি- অভাব তাড়নায়
তবে পওয়া যায় মাঝে মাঝে যদি করি কিছু আয় ।
দুর্ভাগা তোমরা, হওনি আমার মত কেউ
তোমাদের পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে
তখনও আমার পৃথিবী সহাস্যে উজ্জল থাকে
প্রকৃতির লুকায়িত সৌন্দর্য্য আমারই মেলে ।
সাক্ষী হই অনেক কিছুর যা তোমাদের অজানা-
কিছু আছে তোমরা কখনোই জানবেনা,
কিছু আছে আমার কখনোই বলা হবে না
ফাঁকা পেটে প্রকৃতির নিরব অযাচিত-
পাগল করা, নজর কাড়া সৌন্দর্য-
অনুভূতি তোমাদের কখনোই ছোঁয়ে যাবে না
শত হিংস্রতা যা করে বেড়াও তোমরা সদা
আমি হই সেই সকলের হারিয়ে যাওয়া প্রচ্ছদ ।
এই সকল কিছুর মালিক শুধুই আমি
বিচার বসাও সর্বোচ্চ আদালতে
তবুও পারবেনা কিছুই চিনিয়ে নিতে-
সাক্ষ্য-প্রমানের অভাবে ;
এই সকলই যে আমার পাওয়া- সর্বসাকুল্যে
দেখ ভেবে- তোমরা কতইনা অভাগা
নাম আমার টোকাই ,অথবা রাস্তার ছেরা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




