একটু বসো !
নিয়ে আসছি কাগজ আর রংতুুলির বাকসো
তোমার সৌন্দর্য্য আঁকবো-
লেপটে থাকা ভালবাসা আঁকবো, হাসিমাখা রেখাটুকু আঁকবো
আরও আঁকবো শরমে মুখ লুকানো ভঙ্গি
নাহ, আঁকতে তো আর পারি না
তোমার এইসবে এঁকে ফেলি উল্টাপাল্টা
থাক ছবি আর আঁকবো না ।
আরেকটু বসো !
চিন্তা করছি তোমায় নিয়ে লিখবো একটা কবিতা
তোমার এলোমেলো মিষ্টি কথাগুলোর কথা লিখবো
তোমার অভিমান মিশ্রিত রাগটুকু লিখবো,
আরও লিখবো তোমার বুক ফুলানো নিঃশ্বাস শব্দ
দুূর, কবিতাও তো লিখতে পারছি না
তোমার এইসবের সঠিক শব্দই তো খুঁজে পাই না ।
নাহ ! আমায় দিয়ে কিছু হবে না
চলো এর চেয়ে ভাল আমরা কোথাও হারিয়ে যাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




