অভিনয় করিস নে রে
স্বপ্ন দেখেছি তোকে নিয়ে
ভেঙ্গে দিসনা অমন করে
সইতে পারবো না
তুই তো জানিস-
তোকে ভালো বাসতে বাসতে
হৃদয়টা হয়ে গেছে তোকে নিয়ে ।
১.....
শ্রান্ত মন রাত্রি জাগিয়ে রাখে
জোসনা ও তারা দেখায় সুখ মেলে
জোনাকিরাও দারুন আতশবাজি ফুটায়
তোমার আবেশ পাই এই সবকে ঘিরে
তোমার মনে আছে ?-
তুমি চলে যাওয়ার রাত্রিতেও
আমরা ভিজেছি এমন একটি রাতের প্রকৃতিতে ।
২....
তোমার হাতটি ধরে রেখেছি মুঠোয়
ছাড়বোনা কখনো-
সংকল্প করেছিলাম তোমায় প্রথম দর্শনে
তথাপি মৃত হয়েও যদি পড়ে থাকি
তবে তোমার হাত তখনও থাকবে মুঠোবন্দি
এমন ক্ষনে ছাড়িয়ে নিও হাতখানি
এই আমার অনুরোধ তোমার প্রতি
কারন আত্মা হাত বাড়িয়ে থাকবে ।
৩...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




