শেষ চোখের দেখা পায়নি সে, তব সুখে নীরব আমি,
সকল উত্তাপ বয়ে চলা মোর হৃদয়, আমার অযাচিত ধোঁকা,
আমি হয়েছি লুণ্ঠন, যাকে বলে আপন ঘরের আগুন্তুক ;
এই মরনের উত্তর জানা নেই, তবে কী আমি জীবত ?
কে জানে কোন এক সময় ছিলাম হয়তো তারই রূপ ।
এ সেই অনুভব বারে বারে আসা শত স্পর্শেও হারাই না, তবে কী আমি তার ?
হয়তো দূর থেকে অতি আপন হয়েছে সে, তাই চিনি না তাকে আমি, কিন্তু আমি তার,
ঘেরা মুহূর্তে শিকলি বন্দী বন্ধু হয়েছে আমার যাকে আমি শিখিনি, তবে সেও অবুঝ ।
এখন কী আমার শেখা উচিৎ ? আগামী তো চিরাচরিত, হতে পারে জড়িয়ে যাবো যতনে,
কিন্তু তার রূপ থাকবে যাকে আমি না বুঝেই চাই ? সেই কী হবে আমার চাওয়া, শেষ রাত্রির?
প্রশ্নবিদ্ধে প্রত্যক্ষ নয়ন যখন আমার মৃত তখন সে বলে, তোমার ছুটি হয়নি এখনো ।
আমি তার সান্নিধ্যে এখনো অক্লান্ত পরিশ্রমী সেঁটে দেয়া শিকল অপহরণের অব্যক্ত শাসনে ।
মনরূপ তার লাবণ্যে ভরা তবে সে এখনো হতে পারেনি ছেড়ে দেয়া আকাশের মেঘগুচ্ছ,
সে এখনো খোঁজে শেষ চোখের দেখা মেলায়, শুধু জানতে পারেনি সেই চোখ আমারই,
নিজের কাছে রেখে আমায় করে দগ্ধ, আমায় ছিঁড়ে করে তার না পাওয়া চোখের অভিমান ।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



