আজ বসত আমার এই শূন্য বাগানে,
কেউ কী করবে চাঁদটাকে আড়াল,
তবেই তো পাবো একটি পূর্ণ বনবাস,
শূন্যতাকে ভেবেছি পূর্ণাঙ্গ পূর্ণতা !
দুঃখে নেই আমার কোন বিরাগ,
হয় দুঃখ ছাড়া আমার জীবন বিস্বাদ,
দুঃখকে ভাবি আমি স্বজন অতি আপন !
দুঃখ দিয়েছে আমায় হৃদয়ে একটি আয়না,
সে আয়নায় দেখি আমি শত সুখের পায়রা,
এই দুঃখগুলো থাকুক সুখে এ আমার চাওয়া!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


