somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামি...

২৫ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসেন সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আন্দোলনে নামি, ওদের কে বিলোপ করার জন্য সংসদে বিল আনি, এতই যদি আমাদের গাত্রদাহ... দেশে ডিফেন্স সার্ভিস রাখা নিয়ে, ওদের লাইফস্টাইল নিয়ে, ওদের জমিজমা আর বৌ বাচ্চা নিয়ে, পথে ঘাটে যেখানেই পাই আসেন ওদের দিয়ে নাস্তা করি....

সামরিক বাহিনী ছাড়া কয়টা চাকুরি আছে দেশে বলতে পারেন, যেখানে শপথ করানো হয় দেশের জন্য জীবন দেয়ার ?? ছুটি মিলবেনা বলে নিজের প্রেগনেন্ট বউকে ঘরে ফেলে রেখে চাকুরীর জন্য দূর দূরান্তে চলে যেতে হয়??
...বউ বাচ্চা ছাড়া মাসের পর মাস দুরে থাকা লাগে ??
দেশে থাকা স্বত্তেও পরিবার পরিজনের কাছে প্রবাসী হয়ে থাকতে হয়??
স্বাধীনভাবে চলা বা মত প্রকাশের ন্যূনতম সুযোগও কেড়ে নেয়া হয়??

আমি জানি বলতে পারবেন না....

একজন মেজর জেনারেল, সিভিল সার্ভিসের একজন সিনিয়র সচিব পদমর্যাদার......তার যদি ২৫ বছরের চাকুরী শেষে ১ টা বাড়ি থাকে তাতেও দোষ ? অন্য ডিপার্টমেন্টের দিকে তাকান তো ? সরকারী কর্মকর্তারা যেসব সুযোগ সুবিধা পান...তার চেয়েও বেশি ব্যবহার করেন, পত্রিকায় দেখে থাকবেন, বেসামরিক প্রশাসনের অফিসার গ্রেডেরও নয়, এরকম সাব রেজিস্টার, কাস্টমস অফিসার, ভূমি অফিসার, বন বিভাগ, সরকারী মন্ত্রনালয় গুলোতে কর্মরত মন্ত্রীদের পি এস লেভেলের অফিসারদের লাইফ স্টাইল কি রকম আলীশান। আপনারা কি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ফুল প্রোফেসর অথবা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন চীফ ইন্জিনিয়ার কি ধরনের সরকারী সুবিধা পান ? এগুলি দেখেও আমরা না দেখে থাকি....দোষ শুধুই ডিফেন্সের...

ডিফেন্স কে গালি দেয়া, ওদেরকে দোষা খুবই সহজ....বোবা প্রানী না পারে শব্দ করতে, না পারে প্রতিবাদ করতে, কারন আই. এস. পি .আর এর ছাড়পত্র ছাড়া কোনো ডিফেন্স সদস্য একটা বর্ণ উচ্চারণ অথবা দু কলম লিখলেই তার কোর্টমার্শাল অবধারিত......

আর্মি, নেভী, এয়ার ... আমাদের যাবতীয় সমস্যা এদেরকে ঘিরে হলেও, এই ব্লগে যারা ডিফেন্স কে গালি দিয়ে কমেন্টস দিয়েছেন, আমি বাজি ধরে বলতে পারি, এদের অনেকেই বড় হয়েছেন, ঘুরতে গিয়েছেন বা সাপোর্ট নিয়েছেন কাছে ধারে থাকা ডিফেন্সে চাকুরীরত আত্বীয়, মামা, চাচা, ভাই অথবা নিজের বন্ধুর কাছে, তাদের মেসে অথবা ক্যান্টনমেন্টে...আরো মজার ব্যাপার....এনাদের পরিবারের কেউ ই হয়তো আজকে গিয়ে লাইনে দাঁড়িয়ে ডিফেন্সের ফর্ম কিনছেন......

১০ জনকে দিয়ে যেমন ১০০০ জনকে বিচার করা যায়না ঠিক তেমনি বিচ্ছিন্ন কিছু ঘটনার নিরীখে সশস্ত্র বাহিনীকে কলংকিত করা যাবে না...

এই দেশের সাধারন মানুষ তাদের চরম বিপদের সময়টাতে আপনার আমার মত সুশীলদেরকে পায় না....তারা কিন্তু ইউনিফর্মই দেখে তাদের আশেপাশে.....সেই সব মানুষকে পায়, আপনার আমার মত যাবতীয় মানবিক গুনকে ধরে রেখেও যারা ন্যুনতম চিন্তা বা কাজের স্বাধীনতা পায় না....রোদ ঝড়ের দিনেও যাদের অফিস কামাইয়ের সুযোগ নেই.....মৃত্যুপথযাত্রী হয়েও যাদেরকে শেষ নি:শ্বাস পর্যন্ত দেশের জন্যই সর্বস্ব: দিয়ে যেতে হবে..
তবুও ওদের গায়ে গন্ধ বড় বেশী, হালাল ইউ এন মিশনের টাকায় বৌ এর গয়না কেনে, গাড়ি কেনে, টিন মারার টাকায় না....ওদের কোন লীগ বা দল করার সুযোগও নেই...এত অল্প বেতনেও এত ভালোভাবে কেন থাকবে ওরা ? তাইতো ওদের উপরে আমাদের এত আক্রোশ !!!
তাই আসুন দেশের চিন্হিত এসব গনদুশমনের বিরুদ্ধে যুদ্ধে নামি....
২৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×