মেয়েদের কাছ থেকে জোর করে কোন কিছু আদায় করাটাকে অন্তত পুরুষত্ব বলে না , আমি বিশ্বাস করি।
২৯ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
“প্রায় দুই সপ্তাহ ধরে মরণপণ লড়াইয়ের পর অবশেষে মৃত্যুর কেলে ঢলে পড়লেন ভারতের নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার তরুণী। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আজ শনিবার স্থানীয় সময় ভোর চারটা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়”।
একজন পুরুষ মানুষ হিসেবে আজ সত্যি খুব লজ্জা হচ্ছে। মেয়েটির মৃত্যু আধুনিকতা আর সভ্যতার আড়ালে আমাদের বর্তমান ঘুনে ধরা সমাজের কথাই বলে। ভাবতে অবাক লাগে দিল্লির মত একটি সভ্য, উন্নত মেগা সিটিতে কি করে বাসে মেয়েরা ধর্ষণের শিকার হয়? বাসে কি কোন ভাল মানুষ ছিল না, যে বাধা দিতে পারত? আমি বিশ্বাস করি এই ধরনের ঘটনা আমাদের দেশে কখনই হবে না। কারন আমাদের দেশের পুরুষরা পুরুষ মানুষ। আমাদের দেশের পুরুষরা এখনও অতোটা বর্বর আর পশু হয়ে যায়নি যে বাসে একটি অসহায় মেয়েকে একা পেয়ে ধর্ষণ করবে। মেয়েদের কাছ থেকে জোর করে কোন কিছু আদায় করাটাকে অন্তত পুরুষত্ব বলে না , আমি বিশ্বাস করি। আমাদের কাছে মেয়েদের সব চেয়ে বড় পরিচয় হওয়া উচিত , একজন সম্মানিত মানুষ যিনি অনেক কষ্ট সহ্য করে সন্তান জন্ম দিতে পারেন। যেটা আমরা পুরুষরা পারি না এবং পারব না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন
একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষামঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।
আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ...
...বাকিটুকু পড়ুন
একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা...
...বাকিটুকু পড়ুনঅনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন