somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতন্ত্রের শুভঙ্করের ফাঁকি - জোট-মহাজোট !

০৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীজুড়ে গণতন্ত্রের জয়ধ্বণি।
সর্বাধিক গণসমর্থন যেখানে, সেখানেই গণতন্ত্রের মূলপাঠ।
কিন্তু এই গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায়ই রয়েছে মারাত্মক এক শুভঙ্করের ফাঁকি.....
.
.
.
.
.
.
একটি কাল্পনিক নির্বাচন প্রক্রিয়া চালাবো আমরা এবার।
যেখানে ক, খ, গ ও ঘ - এই ৪ জন প্রতিনিধি প্রতিদ্বন্দীতা করবেন। মোট ভোটার সংখ্যা ১০০। নির্বাচন শেষে ভোট গণনায় দেখা গেল 'ক' পেয়েছে ১০ ভোট, 'খ' পেয়েছে ২০ ভোট, 'গ' পেয়েছে ৩০ ভোট আর 'ঘ' পেয়েছে ৪০ ভোট।
একটা বাচ্চা'র কাছে জিজ্ঞেস করুন- 'ভোটে কে বিজয়ী?'
চিৎকার করে বলবে- 'ঘ'....ঘ.....ঘ.......

এখানেই প্রশ্নের জন্ম।
অধিক গণসমর্থন যে গণতন্ত্রের মূলকথা, সেখানে 'ঘ' মাত্র ৪০% ভোট নিয়ে বিজয়ী হলো। অথচ তাকে সমর্থন করেনি, এমন ভোটার ৬০%। যেখানে একজন প্রার্থীর বিরুদ্ধে অধিক ভোটের অবস্থান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি কিভাবে বিজয়ী হন?
ছোট্ট সাধারন অথচ যৌক্তিক প্রশ্ন।
আমি করেছি। আপনিও করতেই পারেন।

এই অসঙ্গতি টের পেয়ে পৃথিবীর কয়েকটি গণতান্ত্রিক দেশ তাদের নির্বাচন প্রক্রিয়ায় ২য় পর্যায়ের নির্বাচনের ব্যবস্থা রেখেছে। যেখানে ১ম পর্যায়ের নির্বাচন শেষে সর্বোচ্চ ভোট গ্রহনকারী দুই শীর্ষ প্রার্থীর মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দূর হয় অসঙ্গতি। বিজয় হয় গণমানুষের গণতন্ত্রের...স্বচ্ছ চুলচেরা বিশ্লেষনে।
কথা হচ্ছে- আমাদের দেশের খ্যাতনামা (!) রাজনীতিকরা এই অসঙ্গতি কি টের পাননি? হ্যাঁ, টের পেয়েছিলেন অনেক আগেই।
তাইতো এসব ২য় পর্যায়ের মতো কোন সুষ্ঠু ব্যবস্থা উদ্ঘাটনে না গিয়ে এই ফাঁটলকে ভরাট করতে তারা উদ্ভাবন করেছেন ভিন্ন এক তরিকা- জোট, মহাজোট। সম্পূর্ণ রাজনৈতিক ফায়দা লোটার মানসে। নানা সুযোগ সুবিধায় ভরপুর এই তরিকা। সরকারি বা বিরোধী, অবস্থান যা'ই হোক...এই তরিকা'র রয়েছে নানামুখী ব্যবহার-সুফল।
বাহ....
মেধা আছে বলতে হয় আমাদের রাজনৈতিক বুদ্ধিজীবিদের।
প্রতিনিধি প্রতিদ্বন্দীদের সমন্বয়ে গঠিত এই জোট মহাজোট অবশ্যই আমাদের একটা সমাধান দিয়েছে। কিন্তু জাতিকে ফেলেছে শাঁখের করাতে। হয় জোট, নতুবা মহাজোট....এই ২টার একটা আপনাকে বেছেই নিতে হবে।
আর কোন উপায় আছে ভাই??
আছে????
থাকলে আওয়াজ দিয়েন।
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাগেনি সুন্দর

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৭ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫১

লাগেনি সুন্দর
সাইফুল ইসলাম সাঈফ

তারে দেখিতে লাগেনি সুন্দর
তাঁর কথা শুনে উৎফুল্ল অন্তর!
সে দ্বীনদার কন্যা, সে অনন্যা
তাঁর গুণাবলী জ্যোতি যা প্রেরণা।

ফজরের পূর্বে উঠে করে সিজদা।
বুদ্ধিমতি তাকে জেনে আমি ফিদা।
নিয়মিত আদায় করে... ...বাকিটুকু পড়ুন

ইউনূস স্যার ক্ষমতায় থাকলে রোহিঙ্গারা এই বছর ঈদ করত মিয়ানমারে

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


সেদিন উখিয়ার তপ্ত বালুর ওপর দাঁড়িয়ে প্রফেসর ইউনূস যখন চট্টগ্রামের আঞ্চলিক টানে ঘোষণা করলেন—"তোয়ারা আগামী ইঁদত নিজর দেশত ফিরি যাইবা", তখন মনে হচ্ছিল মুহূর্তের জন্য পুরো বিশ্বটা বুঝি স্ট্যাচু... ...বাকিটুকু পড়ুন

সজিব কখনো তারেক নয়॥

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই মার্চ, ২০২৬ সকাল ৯:০০



বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।এর মধ্যে একটি বহুল আলোচিত মিথ্যা প্রোপাগান্ডা হচ্ছে - সজীব ওয়াজেদ জয় কি সার্চ ইঞ্জিন আবিষ্কার... ...বাকিটুকু পড়ুন

আপনার কি ভালো লাগে, ভূত না জ্বীন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪



হ্যা ভূতের গল্প ভালো লাগে।
নলে অবাক হবেন, আমি নিজেও ভূতের কবলে পড়েছি অনেকবার। অথচ জ্ঞানীগুণীরা বলেন, ভূত বলতে কিছু নেই। এই আধুনিক যুগে আমি নিজেও বিশ্বাস করি ভূত... ...বাকিটুকু পড়ুন

শামস সুমন: এক মধ্যবিত্ত অভিনেতার নিঃশব্দ রুচিকর প্রস্থান

লিখেছেন শরৎ চৌধুরী, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২৭

শামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

×