সুখবর ! সুখবর !! সুখবর !!!
দারুন একটা সুখবর!
শুনেছেন নিশ্চয়ই। শোনেননি?
বাংলাদেশের সংসদ নির্বাচনে অংশ নিতে হলে মনোনয়নের জন্য আর দলের পিছনে দৌড়তে হবে না। আশংকা নেই আর দলের অভ্যন্তরে কোন্দলের বিষবাস্প তৈরির। "বাংলাদেশ নমিনেশন বোর্ড" নামে নতুন একটি কমিশন কাজ শুরু করতে যাচ্ছে। নির্বাচন কমিশনের সাথে এই কমিশনের কোন সংযোগ নেই। সরকারি কিংবা বেসরকারি, যে কোন সংগঠনের নির্বাচন পূর্ব প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করবে এই কমিশন। কার হাতে কি ক্ষমতা যাচ্ছে, সে আদৌ তা পরিচালনার যোগ্য কি না, এসব পর্যালোচনা করে মনোনয়ন দেয়া হবে প্রার্থীদের। আর এই নমিনেশন বোর্ডের স্তম্ভ হয়ে থাকবেন- বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরগণ। চেয়ারম্যান হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। তাদের আন্ডারে কাজ করবে বৃহৎ এক নেটওয়র্ক। বেশ কয়েকটি ধাপে প্রার্থীদের যোগ্যতার স্তর পরীক্ষা করা হবে। এরকম নানা বিষয়-আশয় নিয়ে তৈরি হয়েছে এই বোর্ড।
আহ্
ভালই তো লাগছে শুনতে।
আবার কি বলে?
সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। তাই এরপর থেকে সমস্ত ভোটগ্রহন প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে, মানে এসএমএস ভোটিংএর মাধ্যমে নেয়া হবে। যা প্রতিটি অঞ্চলের মানুষ বড় স্ক্রিনের মাধ্যমে প্রতিটি ভোটগ্রহন ও পরিসংখ্যান সরাসরি দেখবে পাবে। এ বিশাল কাজে সহযোগীতা দানে রাজি হয়েছেন মাইক্রোসফট চেয়ারম্যান বিল গেটস।
উফফফফ.....ঘুম ভেঙে ধড়মড় করে উঠে বসলাম।
১০ম বিশ্বযুদ্ধ লেগে গেল নাকি?
কানফাটানো মাইকের আওয়াজে ঘুম ভেঙেছে আমার।
গলির মধ্যে মাইকটা তারস্বরে চেঁচাচ্ছে- অমুক ভাইয়ের চরিত্র, ফুলের মত পবিত্র....
ওদিক থেকে আরেকটা মাইক এগিয়ে আসছে- আপনার প্রিয় শিল্পি লোপাকে জয়ী করতে এসএমএস করুন.....
...........................................................................................
হা হা হা
কি বুঝলেন?
আসলে স্বপ্ন দেখতে পয়সা লাগে না।
আবার, স্বপ্নই সম্ভাবনার বাহন।।
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।