শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এক জন আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব ইদানিং তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনায় ব্যস্ত আমাদের দেশের মিডিয়া বিশেষ গত বৃহষ্পতিবার নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ নিয়ে যে বির্তকের তৈরি হয়েছে তা নিয়ে আজকের বিশেষ কিছু পত্রিকা ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শামীম ওসমানকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে । বিশেষ করে নারায়ণগঞ্জ ক্লাবে বসে গত বৃহষ্পতিবার শামীম ওসমান সাংবাদিকদের নিয়ে যে উক্তি করেছেন তা নিয়ে সাংবাদিকরা নাকি কুকুরের সমতুল্য । সাংবাদিকদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসা কোন কমতি কখনোই আমার ছিল না আজ ও নেই । আমি গভীর ভাবে শ্রদ্ধা করি সংবাদিক তথা কলম সৈনিকদের । কিন্তু বর্তমান প্রেক্ষাপটে পটে আমি সাংসদ শামীম ওসমানের ঐ মন্তব্যকে শত ভাগ সমর্থন করছি । আদের দেশে আজ সংবাদ পত্র তথা মিডিয়া সম্পুর্ণ ভাবে চলে গেছে বাণিয়াদের হাতে আমার জানামতে বর্তমানে কোন সংবাদ পত্র বা মিডিয়া স্বাধীন আছে বলে মনে হয় না । বর্তমানে বিভিন্ন মিডিয়ার মালিক তথা প্রভু হলেন ভূমি রাক্ষস , শেয়ার বাজারের রাক্ষস এবং মাফিয়ারা । বেশ কিছু দিন আগে বাংলাদেশের খ্যাতনামা সাংবাদিক নাঈমুর রহমান খান সাবেক মালিকানাধিন পত্রিকা দৈনিক আমাদের সময় কে রক্ষার জন্য মাননীয় প্রধান মন্ত্রী বরাবর খোলা আবেদন করে ও তা রক্ষা করতে পারেন নি শেষ পর্যন্ত তা দেশের অন্যতম আদম ব্যাপারি নুর আলীর অধীনে চলে যায় তার কারন ঐ পত্রিকার জন্য নাকি নাঈমুর রহমান খান বিশ কোটি টাকার বিনিময় নুর আলীর নিকট বিক্রি করে দিয়েছিলেন । এতে প্রমান হয় যে নাঈমুর রহমান খানের মত একজন খ্যাতনামা সাংবাদিক ও টাকার কাছে মাথা নত করতে কোন কুন্ঠাবোধ করেন নি আর নুর আলীর মত আদম ব্যাপারি ও তার মুখ পত্র হিসেবে দৈনিক আমাদের সময়ের মত বহুল প্রচারিত পত্রিকা ব্যবহারের সুযোগ পেযেছেন । ঠিক তদ্রুপ দৈনিক ডেসটিনি ছিল চিটার রফিকুল আমিনের মুখ পত্র , ভূমি রাক্ষস আসিয়ান সিটির নজরুল যখনই তার প্রতি পক্ষের মিডিয়া দ্বারা আক্রন্ত হলেন তখনই নজরুল দৈনিক মানব কন্ঠ প্রকাশ করলেন নিজের মুখ পত্র হিসেবে । দৈনিক প্রথম আলোর প্রভাব খাটিয়ে মতিউর রহমান ও তার পুত্র মাহমুদুর রহমান শাসা আদায় করেছেন সরকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সুবিধা এমন কি মাহমুদুর রহমান শাসা ই গ্রাফোসম্যান প্রিন্টিংয়ের কর্ণধার মোশাররফ হোসেনকে রাস্তার ভিখারি বানিয়ে ছেরেছেন ঠিক তেমনি আর্থ ফাউন্ডেশনের মত প্রতারক সংস্হ্যার সহযোগি ও ছিলেন মাহমুদুর রহমান শাসা কিন্তু আজ পর্যন্ত প্রথম আলোর মত নিষ্টাবান পত্রিকার সাংবাদিকরা তা নিয়ে কিছু লেখার সাহস পায়নি । আমরা এক সময় দেখেছি ব্যক্তি গত দ্বন্দের কারনে বাংলাদের সবচেয়ে বড় ভূমি রাক্ষস বসুন্ধরার শাহ আলমের দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক প্রথম আলোর সাংবাদিকরা কুকুরের মত সাজনীন ও ছাব্বিরের মরদেহ নিয়ে কেমন কামড়া-কামড়িতে লিপ্ত হয়ে ছিল । তাই আজ আমাদের দেশে তোফাজ্জেল হোসেন মানিক মিয়া , মোহাম্মদ নাসির উদ্দীন বা শফিউদ্দিন আহম্মেদের মত কোন সাংবাদিক আছেন কি ? এক কথায় উত্তর মোটে ও না । আজ আমাদের সাংবাদিকরা প্রডো গাড়িতে চড়েন, ধানমন্ডি গুলশানের দামী ফ্লাটে থাকেন তাদের স্ত্রীরা নামী-দামী মার্কেটের দামী শাড়ি আর গহনা কেনায় সাড়াদিন থেকেন ব্যস্ত । তাই আমাদের বর্তমান সাংবাদিকেরা যদি ঐ সকল কুলাংগা মিডিয়া মালিকদের তোষামদি না করেন তা হলে কি প্রডো গাড়িতে চড়েন, ধানমন্ডি গুলশানের দামী ফ্লাটে থাকা কখনোই সম্ভব ? আজ আমরা শামীম ওসমানকে যা ই বলি না কেন তাদের ক্ষমতার যোগান দাতা ও কিছু সাংবাদিক এবং শামীম ওসমান সাংবাদিকদের নিয়ে যে উক্তি তা ও বর্তমানে বাস্তব। ধন্যবাদ শামীম ওসমান আপনাকে !
আলোচিত ব্লগ
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন
"বন্ধ দুয়ার"

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।