somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন ই সময় মৌলবাদের কালো থাবা থেকে দেশকে মুক্ত করার !

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে প্রায় ছয়মাস আগে একটি লেখা পোষ্ট করেছিলাম যার শিরোনাম ছিল " মৌলবাদের খঞ্জর, রাষ্ট্রযন্ত্রের জেল জুলুম এবং আমাদের মুক্তমত! " আমি আমার ঐ পোষ্টে বলতে চেয়ে ছিলাম আমাদের স্বাধীন বাংলাদেশে নিজের মুক্ত মত প্রকাশ করা কত টা কঠিন । যদি ও আমার ঐ পোষ্টের জন্য আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি শুনতে হয়েছে । অবশ্য ঐ হুমকি ধমকি আমি ছেলে খেলার ছলেই নিয়েছি । জানি আমি কোন লেখক নই বা কোন নেতা ও নই আমি একজন সাধারন বাংলাদেশী একজন নিন্ম মানে ব্লগার তাই ঐ ধরনের হুমকি ধমকি আমার সথে মসকরা ছাড়া আর কিছুই নয় । যাক সে কথা আমার ঐ পোষ্টে আমি প্রকাশ করতে চেয়েছিলাম যে আমাদের দেশের ধর্মীয় উগ্রবাদীরা আমাদের স্বাধীন মুক্ত মত প্রকাশের জন্য কতটুকু বাধা অর্থাৎ আমাদের মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে আমাদের দেশের অন্ধ ধর্মীয় উগ্রবাদ তথা ধর্মীয় মৌলবাদীরা কতটুকু বিপদ জনক তার সাথে আমাদের সরকার তথা রাষ্ট্র ব্যবস্হ্যা ই বা আমাদের স্বাধীন মুক্ত মত প্রকাশের জন্য কতটুকু বাধা ! যারা আমার ঔ পোষ্ট পড়েছে তারা হয়তো কিছুটা উপলব্ধি করতে পেরেছে । আমি আমার ঐ পোষ্টে আমাদের স্বাধীন মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে অন্ধ ধর্মীয় উগ্রবাদ তথা ধর্মীয় মৌলবাদীরা কতটুকু বিপদ জনক তা ইতোমধ্যে প্রমান হয়েছে অনেক বার তার পরেও নতুন করে প্রমান হলো মাত্র এক মাসের ব্যবধানে দুই জন ব্লগার তথা দুই জন মুক্তচিন্তার বাহক কে হত্যার মধ্য দিয়ে । আমি আমার আজকের লেখায় ধর্মীয় উগ্রবাদীদের তথা ধর্মীয় মৌলবাদীদের অন্ধ বলে আখ্যায়িত করেছি । কারণ অনেক আছে অনেক যুক্তি তর্কে বেরিয়ে এসেছে ধর্মীয় উগ্রবাদীরা তথা ধর্মীয় মৌলবাদীরা সব সময় চোখ থাকতে ও অন্ধ ই হয় । তা আর একটি নতুন প্রমান ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যাকারীদের জবান বন্দিতে । ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যাকান্ডের সাথে জরিত দুইজন হাতে নাতে হিজরাদের হাতে ধরা পরার পর তাদেরকে পুলিশে সোপর্দ করা হয় পুলিশের কাছে জবানবন্দিতে খুনিরা বলেছে ব্লগে ওয়াশিকুর রহমান বাবু কি লিখতো তা তারা কখনোই পড়ে নি শুধু বড় হুজুরের হুকুমে তারা ঈমানি দয়িত্ব পালন করেছে । তাই এটা ই সবচেয়ে বড় চিন্তের বিষয় ও প্রশ্ন যে তারা কতটুকু মস্তিক বিহীন অন্ধ যে শুধু মাত্র তথা কথিত বড় হুজুরের হুকুমে না জেনে না বুঝে এক জন মানুষ কে তারা হত্যা করলো । শুধু মাত্র ঈমানী দায়িত্ব পালনের জন্য । ঈমানী দায়িত্ব কি তাদের কাছে শুধু ই মানুষ খুন করা ? আজ যারা ঈমানি দায়িত্ব পালনের জন্য মুক্ত চিন্তার মানুষের খুন করছে তারা ও কিন্তু তাদের মতবাদ ব্লগ , ফেইসবুক , টুইটার সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বা পত্র পত্রিকা বা বইয়ে প্রকাশ করছে কিন্তু মুক্ত চিন্তার মানুষ গুলিতে কখনো ই তাদের কে চাপাতি দিয়ে আঘাত করে নি । তারা তাদের প্রতি উত্তর করেছে তাদের লেখনির মাধ্যমে তাদের মুক্ত মত প্রকাশের মাধ্যমে । আমাদের সরকার ও রাষ্ট্র যেন কোন ভাবেই আমাদের দেশের মুক্তমত প্রকাশের মানুষদের কে সমর্থন করতে পারছে না বার বার তারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বা ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মীয় উগ্রবাদীদের কাছে মাথা নত করে আসছে । আর তাই ধর্মীয় উগ্রবাদীদের হাতে মুক্তচিন্তার মানুষদের খুনের আজো কোন সুষ্ঠ সুরাহা হয় নি বরং বার বার ধর্মীয় উগ্রবাদীরা সরকার বা রাষ্ট্রের কাছ থেকে কোন না কোন ভাবে পুরস্কৃত হয়েছে । বরং সরকার বিভিন্ন আইন করে আমাদের মুক্ত মত প্রকাশের পথ কে সংকুচিত করেছে
যা আমাদের স্বাধীন গনতান্ত্রিক বাংলাদেশের জন্য মোট ও সুখ কর নয় । তাই এখন ই সময় আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশ কে ধর্মীয় মৌলবাদের কালো থাবা থেকে মুক্ত করি নয়তো আমরা অচিরেই অন্ধকারের কালো গহ্ববরে হাড়িয়ে যাবো সে দিন আর আমাদের অস্তিত্ব খুজে পাওয়া সম্ভব হবে না ।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ২:০৯
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×