somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতন্ত্রের ক্লান্তিহীন যোদ্ধা অং সান সুচি !

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিয়ানমারের সাধারন নির্বাচনে বিশাল ভোটের ব্যবধান জয়ের পথে এগিয়ে চলছে মিয়ানমারের গনতন্ত্রকামী মানুষের প্রতীক নবেল বিজয়ী অংসানসুচির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি ( এনএলডি ) । যদিও এখন পর্যন্ত বিজয়ের আনুষ্ঠানিক ঘোষনা আসেনি মিয়ানমারের নির্বাচন কমিশন থেকে তবে ইতোমধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন বর্তমান সেনাসমর্থিত ক্ষমতাসীনদল ইউনিয়ন সলিডারিটি এ্যান্ড ডেভলাপমেন্ট পার্টি ( ইউএসডিপি ) নেতা ও বর্তমান প্রেসিডেন্ট থেইন সেইন ।এর আগে বুধবার (১১ নভেম্বর) থেইন সেইনকে আলোচনার আহ্বান জানান এনএলডি নেতা অং সান সু চি। এ সময় জাতীয় ঐক্যের কথা বলেন এই নোবেল শান্তি পুরস্কারজয়ী। দেশটিতে গত রোববার অনুষ্ঠিত সাধারন নির্বাচন । মিয়ানমারের এর আগের নির্বাচনেও অংসানসুচির দল যুগান্তকারী বিজয় ছিনিয়ে এনেছিল। কিন্তু সে সময় ক্ষমতায় যেতে ব্যর্থ হয় তার রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি ( এনএলডি ) । ঐ বিজয়কে প্রত্যাখ্যান করে জান্তা সরকার সুচির ঘনিষ্ঠ মিত্রদের কারারুদ্ধ করে তাকেও গৃহবন্দি থাকতে হয় দুই দশক। ২৭ বছরের বেশি সময় ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করতে গিয়ে তিনি অনেক অত্যাচার নির্যাতন জেল-জুলুম সহ্য করেছেন এর পর ও প্রতিপদেই তিনি ধৈর্য, সহিষ্ণুতা ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন, হিংসা বা হানাহানির আশ্রয় নেননি। দীর্ঘ ২৫ বছর পর অনুষ্ঠিত এবারের সাধারন নির্বাচনের চিত্র ও ভিন্ন নয় মিয়ানমারের সাধারন মানুষ বিপুল উৎসাহে ভোট দিয়েছেন তাদের ই স্বাধীনতার নায়ক অংসান কন্যা গনতন্ত্রের প্রতীক নবেল বিজয়ী অং সান সুচির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি ( এনএলডি ) কে । ২০১১ সালে মিয়ানামারে এক ধরনের আধা বেসামরিক সরকার গঠিত হয়। এ সরকার নানা ধরনের সংস্কারের উদ্যোগ নেয়। পরিবর্তন আসে অনেক কিছুতেই। সেই পরিবর্তনের ফলেই এবারের নির্বাচনে জয়ী হলেও প্রেসিডেন্ট হতে পারছেন না অং সান সুচি । কারণ সামরিক শাসিত সরকারের সংবিধানে বিধান রাখা হয়েছে যার স্ত্রী/স্বামী অথবা পুত্র/কন্যা কেউ বিদেশী হলে তিনি দেশের প্রেসিডেন্ট হতে পারবেন না। সুচিকে প্রেসিডেন্টের পদ থেকে বিরত রাখার লক্ষ্যেই এ বিধান রাখা হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে সুচি সংবিধান সংশোধনের দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। সম্প্রতি তিনি বলেন, দল জয়ী হলে প্রেসিডেন্টের উপরের কোন পদে তিনি থাকবেন। আর তাই যদি হয় তা হলে মিয়ানমারের রাজনীতির আগামী নাটকের কেন্দ্রবিন্দুতেও থাকবেন সুচি। দীর্ঘ সেনাশাসনের প্রেক্ষাপটে মিয়ানমারে একটি অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ । প্রতিবেশী মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সেখানকার সব ধর্মের ও জাতিসত্তার মানুষ তাদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে এটাই আমরা আশাকরি । আমাদের সঙ্গে মিয়ানমারের রোহিঙ্গা সমস্যাসহ আরো যেসব সমস্যা আছে, তা সুরাহার নতুন পথ উন্মচিত হবে শান্তিতে নোবেল বিজয়ীর কাছে এটুকু প্রত্যাশা করা নিশ্চয়ই অযৌক্তিক নয়। আবশেষে আমরা গণতন্ত্রের এই ক্লান্তিহীন যোদ্ধাকে জানাই লাল সালাম ও অভিনন্দন ।

সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৬
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×