somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐশীর ই নয় সমাজেরও ফাঁসি চাই !

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা-মা কে হত্যার দায়ে ঐশী রহমানকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত । পিতা-মাতা হ্ত্যার উপযুক্ত সাজা পেয়েছে ঐশী। এ রায়ে অনেক পিতা-মাতাই নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারবেন যে ঐশীর বিচারের রায়ের পর হয়তো তাদের নেশা গ্রস্হ সন্তান তাদের আর কোন অত্যাচার করবে না তারা হয়তো ভয় পাবে ! কিন্তু সত্যিই কি তাই ? যে অপরাধে ঐশীর ফাঁসির রায় হল, সে অপরাধ কিন্তু আমদের সমাজে নতুন কিছু নয় । পত্রিকার পাতায় প্রায় ই সংবাদ শিরোনাম হয় এই একই ঘটনা , তাই প্রশ্ন আসে যে অপরাধে ঐশীর ফাঁসির রায় হল, সে অপরাধ কি ঐশীর একা ? আমাদের সমাজ তথা রাষ্ট্র কি এ অপরাধের দায় এড়াতে পারে ? ঐশী মাদকাসক্ত ছিল আর নেশার টাকার জন্যই খুন করে বাবা-মা কে , একজন ঐশীর মৃত্যুদন্ড হলে ও আমাদের সমাজের লাখো ঐশীরা আজ মাদকের নেশায় বুদ নিজেদের নিশ্চিত ধংসের মুখে ঠেলে দিচ্ছে এরই সাথে ধংসের মুখে ঠেলে দিচ্ছে আমাদের সমাজকে ! যে সমাজ আজ মাদকের ছোবলে আক্রান্ত এক ঐশীকে ফাঁসি দিয়ে কি সে ছোবল থেকে রক্ষা করা যাবে আমাদের সমাজকে ? ঐশীর বাবা মাহফুজুর রহমান ছিলেন একজন পুলিশ অফিসার অথচ ঐশীর নাকি মাসে হাত খরচ ই ছিল লাখ টাকার অধিক , স্বাবাভিক ভাবেই প্রশ্ন আসে যে মেয়ে মাসে লাখ টাকার অধিক হাত খরচ করতো তার বাবার মাসিক আয় কত হতে পারে ? আমাদের প্রায় সবার ই জানা যে একজন পুলিশ অফিসার মাসিক বেতন কত , এ পর আর বুঝতে বাকি থাকে না যে ঐ টাকার প্রায় সম্পুর্নটা ই ছিল অবৈধ আয়ের । যে বাবা-মা তাদের অবৈধ আয়ের কারি কারি টাকা তাদের তরুন বা কিশোর সন্তানের হাতে হাত খরচের নামকরে তুলে দেয় সে সন্তান যে বিপথে চলে যাবে এটাই স্বাবাভিক । ঐ বখে যাওয়া সন্তান যে কোন অপরাধ করবে এটাই বাস্তব আর সেই অপরাধের দায় তখন আর শুধু সেই সন্তানের কাধে চাপালেই শেষ হয়ে যায় না এর দায় বর্তায় তখন পিতা-মাতা সহ সমগ্র সমাজ তথা রাষ্ট্রের উপর। মানুষ যখন অঘাত অবৈধ অর্থ বিত্ত উপার্জন করে তখন নাকি হিতা হিত জ্ঞান হারিয়ে শুধু কামানোর ধান্ধাই ব্যস্ত থাকে সন্তান পরিবার পরিজন কোথায় কিভাবে অর্থ ব্যয় করছে ও সময় পার করছে তার কোন টার ই হিসাব রাখে না । ঠিক তেমন টি ই হয়েছিল মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান ক্ষেত্রে , তারা ও খোঁজ রাখেন নি যে তাদের প্রিয় সন্তান কোথায় কিভাবে টাকা খরচ করছে কোথায় সময় পার করছে , তাই ঐশীর নেশাগ্রস্হ হওয়া তথা বখে যাওয়ার জন্য কি তার বাবা-মা কম দায়ী ? যে খুনের জন্য ঐশীকে ফাঁসির সাজা পেতে হলে সেই ঐশী মাদকাসক্ত হলো কিভাবে ? আমাদের দেশের এই সদ্য তরুণ-কিশোর ছেলেমেয়েরা মাদক কোথায় পায় ? এ দেশে এত মাদক আসে কোন পথে ? সেই মাদক ব্যবসায়ীদের কেন শাস্তি হয় না ? আমাদের একশ্রেনীর নিলজ্জ রাজনৈতিক নেতা ও প্রশাসনের দুর্নীতিবাজ অফিসাররা মাদক ব্যবসায়ীদের সঙ্গে হাত মিলিয়ে যখন কোটি কোটি টাকা রোজগার করে তখন তাদের কেন শাস্তি হয় না ? কথিত আছে আমাদের দেশে মরণ নেশা হেরোইনের আগমন হয়ে ছিল কোন এক ফাষ্ট লেডির ভেনটি ব্যাগের ভিতর থেকে ঠিক বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত মরণ নেশা ইয়াবা ও নাকি এসেছে কোন এমপির লাগেজের চিতর দিয়ে । আমাদের দেশে মাদক যে ভাবেই আসুক না কেন কিন্তু এই মাদক ব্যবসার সাথে যে আমাদের রাজনৈতিক ও প্রসাশনিক কর্তাব্যক্তিরা জড়িত তা অস্বীকার করার উপায় হয়তো কারোই নেই । আজ ঐশীদের বিপথে ঠেলে দিচ্ছে যে সমাজ, যে দুর্নীতি, যে মাদক আর সেগুলোর যারা জন্ম দিচ্ছে তাদের ফাঁসি হবে কবে ? তাদের শাস্তি দেবে কারা ?
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×