somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিটার থেকে ও মিটার নেই !

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ধ্যার সামান্য পর রামপুরা টিভি ভবনের প্রধান সড়কে দাড়িয়ে আছি পন্হপথ আসার অপেক্ষায় । সামন দিয়ে বদ বদ করে সিএনজি চালিত অটোরিকশা যাচ্ছে ভাই যাবেন পন্হপথ , চালক না সূচক জবাব দিয়েই সোজা টেনে চলে যাচ্ছে অবশেষে একটি অটোরিকশা চালক আসতে সম্মত হলে ও শর্ত দুই শত টাকা ভাড়া দিতে হবে । মিটার থাকা সত্ত্বে ও কেন দুই শত টাকা ভাড়া চাইলেন এর উত্তরে চালক বিনা দ্বিধায় বলে ফেললেন তা হলে রিকশায় যান ! চালকের এমন যুক্তি যুক্ত জবাবে ট্রাফিক পুলিশ ও মাথা ঘামালেন না তার ও উত্তর কি আর করার ভাই ওরা ভাই গরীব মানুষ । ভাড়া নৈরাজ্য রাজধানী বাসীর নিত্যদিনের সাথী । গত পহেলা নভেম্বর ২০১৫ থেকে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ভাড়া গড়ে ৬০ ভাগ বাড়ানোর পর ও কোন কিছু তোয়াক্কা না করে ই আগের নিয়মে রাজধানীতে চলছে সিএনজি চালিত অটোরিকশা । সরকার মিটারে চলা বাধ্যতামূলক করে দিলেও এই আইন শুধু মাত্র যেন কাগজে কলমে ই সীমাবদ্ধ। কখনো কোন কোন চালক মিটারে যেতে রাজি হলেও রিডিং থেকে ৩০-৫০ টাকা পর্যন্ত বেশি গুনতে হয় অসহায় যাত্রীদের । নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী প্রথম দুই কিলোমিটার ভাড়া অর্থাৎ সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে আগের ২৫ টাকার পরিবর্তে ৪০ টাকা। প্রথম দুই কিলোমিটারের পর প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা ৬৫ পয়সা থেকে বৃদ্ধি করে ১২ টাকা করা হয়েছে। এ ছাড়া বিরতিকালের জন্য ভাড়ার হার প্রতি মিনিটে ১ টাকা ৪০ পয়সার পরিবর্তে ২ টাকা নির্ধারণ করেছে সরকার সেই সাথে মালিকদের জমার পরিমাণ ও বাড়িয়ে ৬০০ টাকা থেকে ৯০০ টাকা করা হয়েছে । রাজধানীতে যে সিএনজি চালিত অটোরিকশা চলাচল করছে তার অধিকাংশই কেনা হয়েছে গত বিএনপি-জামাতের চারদলীয় জোট সরকারের আমলের ২০০১ থেকে ২০০৩ সালে। ১ লাখ ৫৭ হাজার থেকে তিন লাখ টাকায় কেনা এসব অটোরিকশার আর্থিক মেয়াদ ছিল ২০০৯ সাল পর্যন্ত। পরবর্তীতে মালিকদের চাপে বর্তমান সরকার এসব অটোরিকশার মেয়াদ দুই ধাপে ২০১৫ সাল পর্যন্ত বৃদ্ধি করতে বাধ্য হয়। সর্বশেষ এ মেয়াদ আরো চার বছর বাড়ানো হয়। অটোরিকশা নীতিমালা ২০০৭ অনুযায়ী নির্ধারিত স্ট্যান্ডে অবস্থানকালে কোনো সিএনজি বা পেট্রোলচালিত থ্রি-হুইলারের চালক স্বল্প দূরত্বসহ সরকার নির্ধারিত এলাকার মধ্যে যে কোনো দূরত্বে যেতে বাধ্য থাকবেন। যা কোন ভাবেই মানছেন না চালকরা।২০০২ সালে সিএনজি অটোরিকশা চালুর পর এ নিয়ে পাঁচবার ভাড়া বাড়ানো হলো। সময়ের ব্যবধানে ভাড়া বাড়বে এটাই স্বাভাবিক তবে গত এক যুগে কখনো ই আমাদের দেশের অটোরিকশা চালকরা সরকার নির্ধারিত ভাড়ায় পথ চলেনি এমন কি যাত্রীদের প্রতিবাদ সত্ত্বেও কোন কার্যকর ব্যবস্হা নেয় নি সরকার বরং ভাড়া নিয়ে প্রতিনিয়ত ই চলে যাত্রী ও চালকের কথা কাটাকাটি কখনো কখনো এই কথা কাটাকাটির সহিংস রুপ ও আমরা দেখেছি। পহেলা নভেম্বর ২০১৫ সরকরের নতুন অটোরিকশা নীতিমালা প্রণয়ন করে গেজেট প্রকাশের পর সরকার এ ব্যাপারে অভিযান চালায় এবং মোবাইল কোর্টও বসায় এতে চালকেরা দুই এক দিন আইন মানলে ও বর্তমনে যেই লাউ সেই কদু ই ।নাগরিকদের জীবনযাত্রা সহনীয় করার দ্বায়িত্ব সরকার ও তার প্রসাশনের । সিএনজিচালকরা সরকরের আইন অমান্যকরে যাত্রীদের জিম্মি করে নিজেদের খেয়ালখুশি মত ভাড়া আদায় করবে এটা কোন সভ্য রাষ্ট্রের নীতি হতে পারে না । সিএনজি আটোরিকশা নিয়ে অরাজকতায় মালিক, চালক, ট্রাফিক পুলিশ ও বিআরটিএ কর্তৃপক্ষ সমন্বয় করে ই শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব । সেইসাথে আইনের কঠোর প্রয়োগ করতে হবে।তাহলেই এই ভাড়া সন্ত্রাসের কবল থেকে রক্ষা করা যাবে নগররাসীকে ।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×