somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাগরণের গণজাগরণমঞ্চ !

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের একটি রায় একাত্তরে মানবতাবিরোধী আপরাধী কাদের মোল্লার বিজয় চিহ্নিত দুটি আঙ্গুল আর দম্ভোক্তিতে সেদিন বাংলার দামালছেলের স্হির থাকতে পারেনি । মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারন করে একাত্তরের যুদ্ধাপারাধীদের সর্বোচ্চ সাজার দাবী নিয়ে শাহবাগের রাজপথে নেমে এসেছিল কয়েকজন যুবক সেই দাবী বাস্তবায়নের জন্য এর প্রতি একাত্রতা জানাতে একে একে জড়ো হতে থাকে বিভিন্ন বয়সী হাজারো পেশার নারী -পুরুষ যা পরবর্তীতে পরিণত হয় জনসমুদ্রে । আমি বলছি ৫ই ফেব্রুয়ারী ২০১৩ কথা যেদিন শাহবাগে জন্ম নিয়েছিল গণজাগরণমঞ্চ । গণজাগরণমঞ্চ আমাদের ভিতরে এক নতুন প্রেরণার জন্ম দিয়েছে নতুন করে সাহস দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর । আর সেই প্রেরণা ও সাহস ই পরবর্তীতে একাত্তরে মানবতাবিরোধী আপরাধী তথা যুদ্ধাপারাধীদের বিচারে গতি এনেছে । সেই গতির কাছে হার মেনেছে সাকার বাকা হাঁসি মুজাহিদ- কামারুজ্জামনদের হুংকার । কথিত আছে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য মহাজোট সরকার ও যুদ্ধাপরাধী জামাত-শিবিরের সাথে সে সময় নতুন বোঝাপড়া ও সমঝোতার পাঁয়তারা করেছিল তার ই ফলশ্রুতিতে কাদের মোল্লার বিচারের রায় কিছুটা প্রভাবিত করে । নতুন প্রজন্মের দাবীর কাছে সেই সমঝোতা আলোর মুখ দেখতে পারে নি । যদিও গণজাগরণমঞ্চের কিছু কিছু সংগঠকের ভূমিকাও ছিল বির্তকিত। সেই বিতর্কিত ভূমিকার কারনেই সরকার চেয়েছিল গণজাগরণমঞ্চের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়ার । পরবর্তীতে সরকার কিছুটা হলে ও স্বার্থক হয়েছিল । তার পর ও গণজাগরণমঞ্চের গতির পরিবর্তন হয়নি । গণজাগরণমঞ্চের জন্ম থেকে ই জামাত-শিবির তথা উগ্র ধর্মীয় মৌলবাদী গোষ্ঠি নানা ভাবে প্রতিহত ও প্রতিরোধ করার চেষ্টা করেছে । ওদের চাপাতি সব সময় তাড়া করে ফিরেছে গণজাগরণমঞ্চের প্রতিটি কর্মীর পেছনে । এই চাপাতির গেরাকলে পড়ে জীবন দিতে হয়ছিল গণজাগরণমঞ্চের কর্মী রাজীব হায়দার শোভনকে । তার পর ও রোধ করতে পারে নি গণজাগরণমঞ্চের পথ চলা । ধর্মব্যবসায়ী জামাত-শিবির তাদের সহায় সম্বল সব দিয়ে চেষ্টা করেছিল গণজাগরণমঞ্চকে প্রতিরোধ করার সর্বশেষ ওরা দেশের সাধারন ধর্মপ্রাণ মানুষদের ভিতর গণজাগরণমঞ্চের সাথে সম্পৃক্তদের সমন্ধে একটি ভ্রান্ত ধারনার জন্ম দেয়ার চেষ্টা করে । আন্দোলনকারীদের ইসলাম ধর্ম বিদ্বেষী নাস্তিক হিসাবে প্রচার করতে থাকে । কিছু ধর্মান্ধ মানুষ ছাড়া মৌলবাদিদের আপপ্রচারে তেমন কেউ সাড়া দেয়নি ।তার পর ও কিছু ধর্মপরায়ণ মানুষ মৌলবাদীদের সাথে সহ অবস্হান নেয় । পরবর্তিতে জামাত-শিবিরের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় আল্লামা শফির নেতৃিতে ইসলাম ধর্ম রক্ষার তথা কথিত আন্দোলনকে গণজাগরণমঞ্চের মুখোমুখি দাড় করায় ।পরবর্তীতে ইসলাম ধর্ম রক্ষার নামে হেফাজতে ইসলামের কর্মীদের নাড়কীয় তান্ডব জাতি আতংকের সাথে উপভোগকরেছে ।

আল্লামা শফির নেতৃতে হেফাজতে ইসলাম সরকারের কাছে তের দফার সম্বলিত একটি দাবীনামা পেশ করে যেখানে চৌরাশি জন গণজাগরণমঞ্চের কর্মীর শাস্তির দাবী করা হয় পরবর্তীতে বিভিন্ন সময় ঐ লিষ্ট থেকে ছয় জনকে জীবন দিতে হয় ধর্মীয় উগ্র মৌলবাদীদের চাপাতির কোপে আহত হতে হয়েছে বেশ কয়েক জনকে । আজো গণজাগরণমঞ্চ নানা ঘাত প্রতিঘাত আতিক্রম করে এগিয়ে যাচ্ছে আপন গতিতে নানা ভবে গণজাগরণমঞ্চের যে অর্জন, সেই অর্জনকে ম্লান করার কোন সুযোগ নেই ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×