somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঙ্গিবাদের তোষণে দ্রোহের রুপ হারাচ্ছে বইমেলা !

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কয়েক বছর যাবত অমর একুশে বই মেলা কোন না কোন ভাবে বিতর্কের বিষয়ে পরিনত হচ্ছে । ২০০৪ সালে অধ্যপক হুমায়ুন আজাদকে কোপানের পর থেকে ই ।২০১৫ সালে বাংলা একাডেমি কর্তৃপক্ষ ইরানি লেখক আলি দস্তি’র ‘বিশতো সেহ সাল’ নামে একটি বইয়ের অনুবাদ প্রকাশের জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে রোদেলা প্রকাশনী বন্ধ করে দিয়েছিল এবং বইটি নিষিদ্ধ ঘোষনা করেছিল ।এর কিছু দিন পর ই ২৬ ফেব্রুয়ারি ২০১৫ উগ্রধর্মীয় জঙ্গি গোষ্ঠির চাপাতির হামলায় মেলা প্রাঙ্গণে জীবন দিতে হয় বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে সাথে আহত হতে হয় তার স্ত্রী ও বিজ্ঞান লেখক বন্যা আহমেকে । এ হামলার পর থেকেই আমাদের প্রাণের মেলা প্রাণ হারিয়ে ফেলে নিজের দ্রোহের রূপ হারিয়ে ধর্মীয় উগ্রবাদী জঙ্গি গোষ্ঠি তোষণের মেলা হিসেবে নতুন রুপ ধারন । এবারের মেলা শুরুর আগেই বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান মেলাকে দেখতে চেয়েছে উস্কানিহীন মেলা হিসেবে । আসলে অধ্যাপক শামসুজ্জামান খান উস্কানি বলতে কি বুঝাতে চেয়েছেন তা কারোই বুঝের বাহিরে নয় তার পর ও তিনি যখন বলেছেন লেখক অভিজিৎ রায় ও প্রকাশক ফয়সাল আরেফীন দীপনকে স্মরণ তো দূরের কথা তাদের জন্য কিছু করা হচ্ছে না এই মেলায় । এর পর থেকে ই ধর্মীয় উগ্রবাদী জঙ্গি গোষ্ঠি অতি উৎসাহ বোধ করছে ।

এবারে মেলা অর্ধেক না পেরোতেই, ধর্মীয় উগ্রবাদের অপশক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব-দ্বীপ প্রকাশনীর " ইসলাম বিতর্ক " বইটি নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে চরম বিতর্কের সৃষ্টি করে। আর এই বিতর্কের জেরধ রে গত ১৫ ফেব্রুয়ারি বই মেলায় বন্ধ করে দেয়া হয় ব-দ্বীপ প্রকাশনীর স্টল সেই সাথে গ্রফতার করে হয় বইটির সম্পাদক ও প্রকাশক শামসুজ্জোহা মানিক সহ প্রকাশনীর কর্মকর্তা ফকির তসলিম উদ্দিন কাজল এবং লেখক শামসুল আলম চঞ্চলসহ পাঁচজনকে । পরে তাঁদের তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় মামলা ও রিমান্ডের ব্যবস্হা করা হয় ৷সেই ধর্মীয় উগ্রবাদীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইভেন্ট, গ্রুপ খোলে বইটির সম্পাদক ও প্রকাশক শামসুজ্জোহা মানিকের বাসার ঠিকানা, অফিস ঠিকানা, ফোন নম্বর দিয়ে আক্রমণের জন্য উৎসাহিত করেছে তাদের সহযোগিদের । অথচ এই শামসুজ্জোহা মানিক ষাটের দশকের আইয়ুব আন্দোলনের একজন অগ্রভাগের ছাত্রনেতা এবং সমাজ বিশ্লেষক ও গবেষক বটে ।

এখানে একটি চমৎকার বিষয় হলে শামসুজ্জোহা মানিক সম্পাদিত ও প্রকাশিত " ইসলাম বিতর্ক " বইটি প্রথম প্রকাশিত হয় ২০১০ সালের নভেম্বরে এর পর এর অজস্র কপি পাঠকের হাতে চলে ও এ দীর্গ সময়ে এটা মোটে ও কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে নি অথচ দীর্ঘ পাঁচ বছর পর হঠাৎ এবারের বই মেলায় কেন এই বইটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে গেলে সেটাই একটা বড় প্রশ্ন ? সবচেয়ে মজার ও আতংকের বিষয় হলো পুলিশ বলছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো লেখা থাকতে পারে, এমন সন্দেহ অনুসন্ধানের জন্য ব-দ্বীপ প্রকাশনীর স্টল বন্ধ ও হয়েছে সম্পাদক ও প্রকাশক সহ অন্যদের গ্রেফতার করা হয়েছে । আর মেলা পরিচালনা কমিটি বলছেন ‘‘পুলিশ আমাদের বলেছে, ব-দ্বীপ প্রকাশনীর স্টলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে, এমন বই প্রদর্শিত হচ্ছে ৷ স্টলটি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ ৷ এ কারণে তাদের স্টল বন্ধ করে দেওয়া হয়েছে ৷'' তার অর্থ পুলিশ প্রশাসন মেলা কতৃপক্ষ কেউ ই বইটি পড়ে নি এবং বইয়ে কি লেখা আছে তা ও অবগত নন শুধু মাত্র ধর্মীয় উগ্রবাদীদের হুংকারেই প্রশাসন ও মেলা কতৃপক্ষ ব-দ্বীপ প্রকাশনীর স্টল বন্ধ ও শামসুজ্জোহা মানিক সহ অন্যদের গ্রেফতারের পদক্ষেপ নিতে বাধ্য হয় । অথচ অভিজিৎ রায় বা তার আগে থেকে শুরু করে ফয়সাল আরেফীন দীপন পর্যন্ত উগ্র ধর্মীয় জঙ্গি গোষ্ঠির হাতে যত জন খুন হয়েছে আজ পর্যন্ত আইন শৃংখলা রক্ষা বাহীনি প্রত্যেক খুনের ই ক্লু বের করতে ব্যর্থ হয়েছে । অথচ অভিযোগের একদিন পরেই পুলিশ কোনো ধরণের তদন্ত, ক্লু ও অনুসন্ধান ছাড়াই বইমেলায় ব-দ্বীপের স্টল বন্ধ ও সম্পাদক ও প্রকাশকে গ্রফতার করে স্বার্থকতার প্রমান দিয়েছে , সরকার ও তার প্রশাসন আজ বিষবৃক্ষ লালন পালনে ব্যস্ত । আজ আমাদের ধর্মনিরপেক্ষ বাংলাদেশে তার নিজের রুপ হারিয়ে ধর্মীয় উগ্রবাদীদের আগ্রসনের রাষ্ট্রে পরিনত হতে চলছে । সরকার ও তার প্রশাসনের কাছে সবিন অনুরোধ লেখক-প্রকাশকদের গ্রেফতার করে নয় যারা লেখক-প্রকাশকদের লেখালেখির জন্য মৃত্যু হুমকি দিচ্ছে হত্যা করেছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে আমাদের মহান মুক্তি যুদ্ধের চেতনার ধর্মনিরপেক্ষ বাংলাদেশে গড়ার স্বার্থে এগিয়ে আসুন ।


সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×