somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাড়া বাড়িয়েছে সরকার সেবার মান বাড়াবে কে ?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি রাষ্ট্রীয় পরিবহনসেবা খাত রেলের ভাড়া বাড়িয়েছে সরকার। এর আগে ২০১২ সালে শেষবারের মত রেলের ভাড়া বৃদ্ধি করা হয়েছিল । সে বার শতকরা ৫০ শতাংশ ভাড়া বৃদ্ধি পেলে ও এবার সেই বৃদ্ধির পরিমান ছিল শতকরা ৭.২৩ শতাংশ । ভাড়া বাড়ানোর যুক্তি হিসেবে রেল কর্তৃপক্ষ বলছেন পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় আমাদের দেশে রেলের ভাড়া নাকি তুলনামূলক ভাবে অনেক কম। এছাড়া সেবার মান বাড়ানো ও লোকসান কমানো সেই সাথে বিগত দিনে বিএনপি-জামায়াতের হরতাল অবরোধের নাশকতায় রেলের যে পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে ই ভাড়া বাড়ানোর বিকল্প নেই । এ প্রসঙ্গে রেল কর্তৃপক্ষের বলছেন ২০১৩ সালের শেষ দিকে জাতীয় নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী রাজনৈতিক সহিংসতায় রেলের সত্তর কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।বিগত দিন গুলিতে ও কিন্তু বাংলাদেশ রেলওয়ের লোকসানের পরিমাণ কম ছিল না সূত্রমতে ২০০৯-২০১০ সালে রেলওয়ের বার্ষিক লোকসান ছিল ৭৫৮ কোটি টাকা। ২০১১-১২তে তা এসে দাঁড়ায় ১ হাজার ৫৫০ কোটি টাকায়। ২০১২-১৩’তে তা ৮৮১ কোটি, ২০১৩-১৪তে ৮০৩ কোটি এবং ২০১৪-১৫ তে দাঁড়ায় ৯০০ কোটি টাকায়। অর্থাৎ গত অর্ধযুগে রেলওয়ের আর্থিক লোকসান বছরে ছিল সর্বনিম্ন ৭৫৮ কোটি টাকা এবং সর্বোচ্চ ছিল ১৫৫০ কোটি টাকা। রেলওয়ে কতৃপক্ষ এখন বলছেন রেলের খরচ ও নাকি বেড়েছে বছরে ৪৫ কোটি টাকা। সর্বোপরি বেলওয়ে কর্তৃপক্ষের দাবি খরচ ও লোকসান দুটো বাড়ার করনে ই সেই ঘাটতি পূরণ করতে রেলওয়ের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে । অথচ রেলওয়ে সম্পর্কে বলা হয় সেখানে তথাকথিত কালো বিড়ালদের কাছে ই নাকি কুপকাত পুরো রেলওয়ে । এখানে নাকি একটি খালাসি পদে চাকুরী হাসিলের জন্য সাত থেকে আট লক্ষ টাকা গুনতে হয় । রেলওয়েতে এমন কোন জায়গা খুজে পাওয়া মুশকিল যেখানে দূর্নীতি নাই । যাত্রী থেকে শুরু করে পণ্য পরিবহন সব জায়গাতেই দূর্নীতি শিকড় গেরে আছে । তাই রেলওয়ের ঐ সমস্ত কালো বিড়ালদের দিকে নজর না দিয়ে শুধু বছর বছর ভাড়া বাড়িয়ে ই কি লোকসান কমানো সম্ভব ? যাই হউক আমি এখানে দূর্নীতি আলোচনা না করে শুধুই বলতে চাই সেবার মান নিয়ে । কারন কিছুটা বার্তি ভাড়া দিয়ে ও যদি আশানুরুপ সেবা পাওয়া যায় তখন আর সেই কষ্টের বার্তি পয়সা দিতে গায়ে তেমন লাগেনা । দীর্ঘকাল অবহেলায় থাকা রেলের কার্যক্রমে গতি আনার পিছনে বর্তমান সরকারে ভূমিকা অস্বীকার করার নয় । বর্তমান সরকার রেলকে গুরুত্ব দিয়ে স্বতন্ত্র মন্ত্রণালয় ও গঠন করেছে।রেলের সম্প্রসারণে নতুন নতুন অনেক প্রকল্প হাতে নিয়েছে সরকার কিন্ত সেবার মান নিয়ে যে প্রশ্ন আগে ও ছিল ভাড়া বাড়ানোর পরে ও সেই একই প্রশ্ন বার বার উত্থাপিত হচ্ছে । তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন ভাড়া যেহেতু রেলকতৃপক্ষ তথা সরকার বাড়িছে তাই রেল যাত্রীদের কাংখিত সেবা প্রদানের দায়িত্ব ও বোধকরি রেল কর্তৃপক্ষ তথা সরকারে ই ।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×