somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অভিজিৎ রা কখনো ই হারে না !

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ থেকে বছর আগে সমগ্র জাতি হঠাৎ নিশ্চুপ হয়ে গিয়েছেল । ২৬ ফেব্রুয়ারি ২০১৫ আমাদের তথা বাংগালী জাতির ইতিহাসে নতুন করে রচিত হয়ে ছিল এক কলংক । ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলন ঠেকাতে যেখানে খুন করা হয়েছিল শহীদ ডা: মিলন কে ঠিক তার উল্টা দিকে ধর্মীয় উগ্রবাদ তথা মৌলবাদ বিরোধী আন্দোন , মুক্তবুদ্ধি তথা মুক্তচিন্তা ঠেকতে ধর্মীয় উগ্রবাদীদের চাপাতির কোপে খুন হয় মুক্ত চিন্তার বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় মারাত্মক জখম হয়ে ও ভাগ্য ক্রমে প্রাণে বেঁচে যান তার স্ত্রী ব্লগার রাফিদা আহমেদ বন্যা । অভিজিৎ হত্যার প্রতিবাদে সাড়া দেশ প্রতিবাদ মুখর হলে ও সেই প্রতিবাদের কোন মূল্যায়ন আজ ও হয় নি । সন্তান হারানোর বেদনা বুকে নিয়ে আজ ও পুত্র হত্যার বিচারে দৃঢ় প্রত্যয় নিয়ে বিচারের প্রতীক্ষার প্রহর গুনছেন শিক্ষাবিদ ড. অজয় রায় ৷

বর্তমান সরকার তথা আওয়ামী লীগ তথাকথিত ধর্মনিরপেক্ষ দল হিসেবে সবসময় ই নিজেদের জাহির করে আর সেটাই বিশ্বাস করেছিল অভিজিৎ রায় । তাই ধর্মীয় উগ্রবাদীদের নানা হুমকি-ধমকি উপেক্ষা করে ও প্রাণের টানে একুশের বই মেলায় অংশ নিতে সুদূর যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছিলেন নিজ মাতৃভূমিতে । কিন্তু এ দেশ যে আজ অভিজিৎ রায়দের জন্য মোটে ও নিরাপদ নয় তা হয়তো ঘুনাক্ষরে চিন্তা করেননি তিনি, প্রাণের টানই যে প্রাণ কেড়ে নিবে তা হয়তো স্বপ্নে ও কল্পনা করেননি অভিজিৎ । আর আমাদের দেশ ও যে আজ স্বাধীন চিন্তা ও মুক্ত মত প্রকাশের জন্য মোটে ও নিরাপদ নয় তা প্রমান অনেক আগের থেকে ই আছে । আমি আগেই বলেছি বর্তমান সরকরা তথা আওয়ামী লীগ তথা কথিত ধর্মনিরপেক্ষ দল হিসেবে নিজেদের জাহির করে যা সম্পুর্ন ভাবে ই তাদের একটা রাজনৈতিক কূট কৌশল মাত্র । অভিজিৎ হত্যার পর গত বছর ই খুন হয়েছেন ব্লগার ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাস, নিলয় নীল এবং প্রকাশক ফয়সাল আরেফিন দীপন ৷ গুরুতর আহত প্রকাশক আহমেদুর রশীদ টুটুল ভাগ্য ক্রমে প্রাণে বেঁচে গেছেন৷

এছাড়া অন্তত ২০ জন ব্লগার, লেখক হত্যার হুমকি পেয়ে নির্বাসনে চলে গেছেন ৷এরপরও সরকারে কোন শুভ বুদ্ধির উদয় হয়নি । কোন একটি ঘটনার ও সুষ্ঠ তদন্ত আজো হয়নি। খুনিরা নিশ্চিন্তে নির্বিঘ্নে একের পর এক ঘটনা ঘটিয়েই যাচ্ছে । সরকারে মন্ত্রী এমপি বা আইন শৃংখলা রক্ষাবাহিনীও আমাদের নাচিয়ে যাচ্ছে আমরা নিরব দর্শকের মত তা উপোভোগ করছি । চার ব্লগার সহ প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে খুন করে বাংলাদেশে মুক্তবুদ্ধির ও মুক্তচিন্তার চর্চাকারিদের মনে আতঙ্ক তৈরি করতে সফল হয়েছে ধর্মীয় উগ্র মৌলবাদীরা ৷সরকার ও ধর্মীয় উগ্রবাদীদের দেখে ও না দেখার ভান করে আছে । হয়তো সরকার চায় না গুটি কয়েক মুক্তবুদ্ধির ও মুক্তচিন্তার মানুষের জন্য ইসলাম প্রধান বাংলাদেশে তাদের ক্ষমতায় কোন আঘাত হানুক । তাই সরকার ধর্মীয় উগ্রবাদীদের সাথে এক প্রকার সমোঝতা করে ই চলছে । যার প্রামন আমরা পেয়েছি বিভিন্ন সময় সরকার ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের বিভিন্ন বক্তব্যে ।

বছর ঘুরে আসছে ছাব্বিশে ফেব্রুয়ারি অভিজিৎ হত্যার বছরপূর্তি বুকের ভিতর গুমোট ভাব নিয়ে বছর পাড় হলো খুনিরা আজো রয়ে গেল ধরাছোঁয়ার বাহিরে । অভিজিৎ খুন হয়েছে ঠিকই কিন্তু অসভ্য খুনিরা কিন্তু মোটেই অভিজিৎ এর চিন্তা কে ধারনাকে খুন করতে পারেনি । এক অভিজিৎ এর থেকে আজ হাজারো অভিজিৎ এর জন্ম হয়েছে । অভিজিৎ রা কখনোই মরে না অভিজিৎ’রা কখনোই হারে না ।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×