somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাদককোষে ও চুরি !

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ঘটনাটি হলো আমাদের রাজকোষ চুরির । গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে টেলিভিশনের টক শো কোথায় নেই এ আলোচনা ? প্রতিদিনই সংবাদপত্রের শিরোনাম ও এই একই ঘটনা। নানা জনের নানা কথা নানা গুজব । আজ ভেবে ছিলাম এ নিয়ে কিছু লেখার হঠাৎ করে মনে পরল অন্য একটি চুরির ঘটনা শেষ পর্যন্ত মত পাল্টে নিলাম । তার পর ভাবলাম ঐ চুরিটা নিয়েই লিখি কারন এটা যে আমাদের সমাজের বাঁচা মরার সমস্যা । তাই রাজকোষ চুরি রেখে মাদককোষ চুরি নিয়েই লিখতে ইচ্ছে হলো । গত ২৮ ফেব্রুয়ারি ২০১৬ টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অফিসের রক্ষিত ভান্ডার থেকে ১ লাখ ৮১ হাজার ৯১৩ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা চুরি হয়েছে গেছে যার বাজারমূল্য প্রায় সোয়া ৫ কোটি টাকা। বিভিন্ন স্থানে বছর ধরে অভিযান চালিয়ে এ মাদক জব্দ করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যা রক্ষিত ছিল টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অফিসে । স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে এত মেধা এত কষ্টের পর উদ্ধার হওয়া মাদক অনায়াসে কিভাবে চোরের হাতে চলে গেল ? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে টেকনাফ অফিস কি তা হলে এতই অরক্ষিত ? বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত মরণ নেশা ই হলো ইয়াবা আর এই ইয়াবা বাংলাদেশে প্রবেশের সিংহদ্বার ই হলো কক্সবাজার জেলার টেকনাফ এলাকা । স্বাভাবিক ভাবেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে টেকনাফ এলাকার গুরুত্ব দেশের অন্যান সীমান্ত এলাকার চেয়ে অনেক বেশী । এখানে প্রশ্ন হলো এমন একটি গুরুত্ব পূর্ণ জায়গার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অফিস কেন এতটা অরক্ষিত ? এ ঘটনার পর সেখানকার কর্মকর্তা ও কর্মচারীদের দাবী তারা বিভিন্ন কাজে বাহিরে ছিলেন ! স্বাভাবিক ভাবেই প্রশ্ন কার স্বার্থ হাসিলের জন্য সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্তাব্যক্তিরা এমন একটি গুরুত্বপূর্ণ অফিস অরক্ষিত রেখে বাহিরে অবস্হান করলেন ? কেনই বা উদ্ধার হওয়া ইয়াবা এমন একটি অরক্ষিত অফিস ভবনের সাধারন আলমারিতে রাখা হলো আর কারা ই বা এটা চুরির সাথে জড়িত ? দীর্ঘদিন যাবৎ কক্সবাজারের বর্তমান সরকার দলীয় এক সাংসদকে ইয়াবা পাচার ও ব্যবসার মূলহোতা হিসেবে নানা সংবাদ মধ্যমে সংবাদ প্রচার করে আসলে ও তার টিকিটি পর্যন্ত ছুতে পারেনি আমাদের প্রশাসন বরং ঐ সাংসদের অত্যাচারে নাকি অতিষ্ট সেখানকার প্রশাসন ।
আমাদের জাতীয় মূল সমস্যাগুলির মধ্যে অন্যতম ই হলো মাদক সমস্যা । আমাদের উঠতি বয়সের ছেলেমেয়েদের একটি বিরাট অংশ মরণ নেশা ইয়াবা সহ নানা মাদক নেশায় আসক্ত । আমাদের সমাজ তথা রাষ্ট্র থেকে মাদককে নির্মূল করা যে বিভাগের কাজ তা হলো মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর । ররারই এই অধিদপ্তর সহ প্রশাসনের নানা সংস্হার বিরুদ্ধে অভিযোগ আছে মাদক পাচারকারী ও ব্যবসায়ীদের সাহায্য সহযোগিতা করার এমন কি অনেক ক্ষেত্রে তা প্রমান ও হয়েছে । তার পর ও কোন ভাবেই প্রশাসনের সু-নজর পরছে না এ ক্ষেত্রে । ক্রমানয়েই আমাদের সমাজে বেড়ে চলছে মাদক সেবন ও মাদক ব্যসায়ীর সংখ্যা । আমরা চাইবো সরকার ও প্রশাসন সুষ্ঠ তদন্তের মাধ্যমে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অফিসের চুরির ঘটনা ও চুরি হওয়া মাদক উদ্ধারে সক্ষম হবে যা আমাদের সমাজ থেকে মাদক নির্মূলে বিশেষ ভূমিকা পালন করবে



সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×