somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পারভেজরা ই সত্যিকারে বীর

১১ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের পুলিশ বাহীনি নিয়ে আমাদের অভিযোগের শেষ নেই তাই পুলিশ বহীনি নিয়ে আমাদের একটা প্রবাদ আছে "বাঘে ছুলে আঠারো ঘা আর পুলিশে ছুলে ছত্রিশ ঘা ।" আমাদের এই বিশাল পুলিশ বাহীনিতে কিছু খারাপ সদস্য থাকাটা অস্বাভাবিক নয় । খারাপ ভাল মিলেই দুনিয়া ।কনস্টেবল পারভেজ মিয়া বর্তমান সময়ে এক প্রসংশিত নাম ।নিজের কর্মদক্ষতা ও বুদ্ধির মধ্যদিয়ে ই বুঝিয়ে দিয়েছেন যে " সেবাই পুলিশের ধর্ম "। পারভেজ মিয়ার কর্মদক্ষতায় আজ প্রসংশিত হয়েছে পুরো পুলিশ বাহীনি । ৭ জুলাই ২০১৭ দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল পারভেজ মিয়ার ডিউটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় । বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে মতলবগামী মতলব এক্সপ্রেস যাত্রীবাহী একটি বাস হঠাৎ অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডোবায় পড়ে যায়। উপস্থিত লোকজন যখন দাঁড়িয়ে ঘটনাটি প্রত্যক্ষ করছিলেন। খবর পেয়ে মুহূর্তের দায়িত্বরত কনস্টেবল পারভেজ মিয়া মহানায়কের মতো জীবন বাজি রেখে পচা ও গন্ধযুক্ত ময়লা ডোবায় লাফিয়ে পড়েন। একে একে গাড়ির সবকয়টি জানালার গ্লাস ভেঙে দেন। ততোক্ষণে গাড়িটির এক তৃতীয়াংশ পানিতে তলিয়ে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রীদের আর্তচিৎকারে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতরণ ঘটে। নিজেই ডুবন্ত বাসটির ভেতরে ঢুকে উদ্ধার করেন সাত মাস বয়সী একটি শিশুকে। তার পর একে একে উদ্ধার করেন পাঁচ নারীসহ ১৫ যাত্রীকে। পরে পারভেজ মিয়ার সাথে উদ্ধার তৎপরতায় যোগ দেন স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের সদস্যরা। পারভেজ মিয়ার বুদ্ধিমত্তায় নিশ্চিত মৃত্যুর ঘড় থেকে ফিরে আসেন বাসের অর্ধশত যাত্রী ।

দুর্ঘটনার ঐ মুহুর্তে অনেকেই উপস্হিত ছিলেন ওখানে কেউ তার দামী মোবাইলে সেল্ফি তোলায় না হয় ভিডিও ধারন করায় ছিল ব্যস্ত কারো ধান্দা ছিল ডুবে যাওযা যাত্রীদের সর্বস লুট করা । তবে নিজের জীবনকে তুচ্ছ করে অন্যের জীবন বাঁচানো পারভেজ মিয়াদের সংখ্যা খুবই নগন্য । আর এই যৎসামান্য পারভেজ মিয়াদের জন্যই আমরা নিজেদের সভ্য সমাজের বাসিন্দা বলে পরিচয় দিতে পারছি । পুলিশ বাহিনীর ই আরেক সদস্য ছিলেন র গোয়েন্দা পুলিশের সদস্য কনস্টেবল মো. শের আলী কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলায় রশিদ নগর সড়ক দুর্ঘটনায় বাসের নিচে চাপা পড়া এক মেয়ে শিশুকে উদ্ধার করে নিজ কন্যার মত বুকে চেপে ধরে হাউ মাউ করে চিৎকার করতে করতে হাসপাতালের দিকে ছুটে চলার সে দৃশ্য ও ছিল মানবতার ই জয় । কনস্টেবল মো. শের আলীর সেই স্বার্থহীন দায়িত্বের জন্য রাষ্ট্র ও তকে স্মানিত করেছে । এবারের পুলিশ সপ্তাহে শের আলীকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হয় । অবশ্য শের আলী বা পারভেজদের কাছে পদক পদবী পুরটাই মূল্য হীন তাদের কাছে মানবতার দায়িত্বটাই প্রধান ।

আজ আমাদের রাষ্ট্র থেকে সমাজ থেকে মানবাতা বিবেক ক্রমশই অথৈই সাগড়ে হারিয়ে যাচ্ছে । সামন্য ব্যক্তি স্বার্থের জন্য সমাজ ও রাষ্ট্রের বৃহৎ স্বার্থকে বির্সযন দিতে মোটেও কুন্ঠবোধ করি না । আমরা চাইবো পারভেজের মত আমাদের প্রতিটি মানুষের ভিতরে মনবতা জাগ্রত হউক । আমাদের রাষ্ট্র ও সমাজ থেকে হানা হানি কাটা কাটি গুম হত্যা সব খারাপি বন্ধ হয়ে মানবিক রাষ্ট্র মানবিক সমাজ নিয়ে উঠুক আগামীর সূর্য । আর রাষ্ট্র সমাজ ও ব্যক্তি সবার সম্মান ভালবাসায় শিক্ত হউক পারভেজ মিয়াদের বীরত্ব ।

সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×