somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৎ মেয়ের অসৎ পিতা !

১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিতা জন্ম দাতা পিতা হউক আর সৎপিতা হউক পিতার স্হান একজন মানুষে কাছে অনেক উপরে । কন্যার মান সম্মান ও ইজ্জত একজন পিতার কাছে নিজের জীবনের চেয়ে ও অধিক মূল্যবান । একজন পিতা হয়ে যখন কন্যাকে ধর্ষন করে তার চেয়ে নিকৃষ্ট মানুষ এই দুনিয়াতে আছে কিনা সেটাই বড় প্রশ্ন ? সংবাদ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে নতুন যে ধর্ষনের ঘটনা সমগ্র জাতিকে নাড়া দিয়েছে তা হলো বেসরকারি টিভি চ্যানেল নিউজ ২৪-এর শব্দ প্রকৌশলী আরমান হোসেন সুমনের ধর্ষনের ঘটনা । সুমন তার স্ত্রীর মেয়েকে অর্থাৎ সৎমেয়েকে দীর্ঘ আট বছর যাবৎ ধর্ষন করে আসছে । বলতে গেলে দীর্ঘ আট বছর যাবৎ সুমন একটি শিশুমেয়ে কে যৌনদাসী হিসেবে ব্যবহার করে আসছে । মেয়েটির বয়স যখন এগারো বছর তখন তার মা বিয়ে করেন ধর্ষক সুমনকে । বিয়ের সময় অবশ্যই মেয়েটির মায়ের সুমনের কাছে দাবি ছিল তার মেয়েকে নিজের মেয়ের মত করেই বড় করবে সুমন । ইচ্ছায় অনইচ্ছায় মেয়েটির মাকে বিয়ে করার জন্য সুমনও তার ঐ দাবি মেনে নিয়েছিল । সুমনের ঘরে আশার পর মেয়েটি ও সুমনকে বাবা বলেই প্রথমে ডেকেছে । কিন্তু এ ধরনের সুমনরা যে বাবা হবার যোগ্যতা নেই তা হয়তো স্বপ্নে ও ভাবেনি মেয়েটি । ২০০৮ সালের কোনো একদিন দুপুর থেকে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এই মেয়েকে নিজ ঘড়েই ধর্ষন করে আসছিল সুমন । দীর্ঘ সময় যৌন নির্যাতনের শিকার মেয়েটির ধৈর্যের সব বাধ ভাঙ্গার পরই মেয়েটি আইনের আশ্রয় নিতে বাধ্যহয় এর ই মধ্যে একবার নাকি মেয়েটোর গর্ভপাত ও ঘটানো হয় । ২০০৮ সাল থেকে ২০১৭ সালের জুন মাস এই দীর্ঘ সময় ধর্ষক সুমন চাকরি করেছে সমাজের অনেক সভ্যমানুষের সাথে মিলেছে কিন্তু নিজেকে নিজের ঘড়ে সভ্য মানুষ হিসেবে মিলাতে পারেনি ।

পত্রিকায় খবর এসেছে, কন্যাকে ধর্ষণ করেছে বলে সুমনের নাকি কোন অনুশোচনা ই নেই। স্বাভাবিক ভাবে প্রশ্ন যদি কোন মানুষের ভিতরে অনুশোচনা বোধ অর্থাৎ মনুষত্ব বোধ তথা সামজিক মূল্যবোধ থাকে তা হলে তার পক্ষে কি এমন জঘন্য কাজ করা সম্ভব ? সুমনের দাবী সে নাকি মেয়েটিকে ও বিয়ে করেছে । আমি জানি না পৃথিবীর কোন ধর্ম রাষ্ট্র বা সমাজ একই সাথে মা ও মেয়েকে বিয়ে করার স্বীকৃতি দিয়েছে কি-না ? তাই স্বাভাবিক ভাবেই বাংলাদেশের মত একটি কট্টর ধর্মীয় বিশ্বাসী রাষ্ট্রে সুমনের এমন দাবী কি মানান সম্মত ? মেয়েটির মা অর্থাৎ সুমনের স্ত্রী তার মেয়ের উপর যৌন নির্যাতনের ঘটনা পুরোটাই নাকি জানতেন তাই স্বাভাবিক ভাবে ই প্রশ্ন একজন মা হয়ে কেন মেয়ের ইজ্জত নিজের স্বামীর হাত থেকে রক্ষাকরতে পারলে না কেন প্রতিবাদ করতে পারলেন না নিজের স্বামীর এই জঘন্য অপকর্মের ? সুমন আজ আইনের হাতে বন্দি জানিনা আইন সুমনকে কি সাজা দিবে ? মেয়েটি মা আজো রাষ্ট্রের মুক্তবায়ুতে ঘুরে বেরাচ্ছেন জানিনা নিজ মেয়েকে ধর্ষনের জন্য স্বামীকে সহযোগিতা করার জন্য আমাদের রাষ্ট্র তথা আইন কোন সাজার ব্যবস্হ্যা করছেন কি না ?

আজ আমাদের সমাজ তথা রাষ্ট্রে অনেক সুমনের ই যৌনলালসার স্বীকার অনেক শিশু অথবা তরুনী । কিছু ঘটনা আমারা জানলে ও বাকি ঘটনা ধামা চাপা পরে যায় অর্থশক্তি পেশী শক্তি আর ক্ষমতার দাপটের কাছে । ধর্ষনের মত জঘন্য ঘটনার শস্তির জন্য দেশে আইন থাকলেও এর যথাযথ প্রয়োগের যথেষ্ট অভাবের কারনে ই আমাদের সমাজে ধর্ষনের মত জঘন্য ঘটনা অহরহ ঘটছে । তাই আইনের যথাযথ প্রয়োগ সহ আমাদের মানসিকতার পরিবর্তন ঘটিয়ে ধর্ষনের মত ব্যাধি থেকে আমাদের সমাজ তথা রাষ্ট্রকে উদ্ধার করতে সকলকে এক যোগে কাজ করতে হবে ।

আমি আছি
https://twitter.com/woashim76
https://www.facebook.com/woashim76
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×