somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক ফাঁদে জাতি

০৬ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের রাজনৈতিক ময়দানে নাকি এখন ফাঁদ পাতা আছে সেই ফাঁদের পা দেয়া বা ফাঁদ কেটে বের হওয়াই তিন বারের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির এই মুহুর্তে প্রথম পরীক্ষা ? সরকার ক্ষমতায় থাকার জন্য বিরোধী রাজনৈতিক শক্তিকে কাবু করার জন্য নানা রকমের ফাঁদ পাতে এটাই স্বাভাবিক । আর সেই ফাঁদকে এড়িয়ে চলাই রিরোধী রাজনৈতিক দলের রাজনীতির স্বার্থকতা । আমাদের দেশের রাজনৈতিক নেতারা কিন্তু প্রায়ই নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের কখনো কখনো জেনে বুঝেই সরকারের পাতা ফাঁদে পা রাখেন তার এমন বহু নজির পূর্বে আমরা দেখিছি । বর্তমান সময়ে আমাদের দেশের রাজনীতিতে প্রধান আলোচিত বিষয় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার কারা বাস । গত ৮ ফেব্রুয়ারি ২০১৮ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে ঢাকার বিশেষ জজ আদালত পাঁচ বছর কারাদন্ড ও অর্থদন্ড দিয়ে কারাগারে প্রেরন করেছেন । বাংলাদেশের ইতিহাসে এই প্রথম গনতান্ত্রিকা ভাবে নির্বাচিত কোন প্রধানমন্ত্রীকে দূর্নীতির মামলায় আদালতের রায় নিয়ে জেলে যেত হলো । বিএনপি নেত্রী জেলে যাওয়ার পর থেকেই সরকারীদল ও বিএনপি নেতাদের মুখে একেক ধরনের বক্তব্য । এসব বক্তব্যের প্রায় সবই অযুক্তিক । বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পর প্রায় সকলের ই ধারনা ছিল যে বিএনপি হয়তো কঠোর রাজনৈতিক কর্মসূচী নিয়ে মাঠে নামবে । বাস্তবে তা না করে বিএনপি তাদের নেতার কারামুক্তির জন্য শান্ত শিষ্ঠ রাজনৈতিক কর্মসুচী ই পালন করে আসছে । বেগম খালেদা জিয়া নাকি জেলে যাওয়া আগে তার দলের নেতা কর্মীদের এমনটিই আদেশ করে গেছেন । অবশ্য এই ধরনের রাজনৈতিক কর্মসূচী পালন করে ইতোমধ্যে বিএনপি দেশের সাধারন মানুষের কিছুটা হলেও প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছেন । যদিও আওয়ামীলিগের নেতাকর্মীদের ভাষ্য বিএনপির নাকি রাজপথে নেমে কঠোর রাজনৈতিক কর্মসুচী পালনের সেই সক্ষমতা নেই । অবশ্য আওয়ামিলীগের নেতা কর্মীদের কথা সাথে দেশের সাধারন অনেক মানুষের মত আমার ও মতপার্থক্য রয়েছে । বিএনপির নেতাদের ভাষ্য নির্বাচনের আগে এমন একটি রায় দিয়ে সরকার একটি ফাঁদ পেতেছে এমন রায়ের ফলে বিএনপি কঠোর থেকে কঠোরতর রাজনৈতিক কর্মসুচি নিয়ে মাঠে আর এই উসিলায় আইনশৃংখলা রক্ষার জন্য সমগ্র দেশের বিএনপির নেতা কর্মীদের উপর নির্যাতন করতে পারবে । এর পর ও আমরা দেখেছি পুলিশকে বিএনপির কালোপতাকা প্রর্দশন কর্মসুচীতে পুলিশের জলকামানের ধাক্কা ও লাঠিচার্জ । দেশের সাধারন মানুষ কখনো ই কোন হিংসাত্বক ও ধ্বংসাত্ব রাজনৈতিক কর্মসুচীকে সমর্থন করে না ।

বেগম জিয়ার জেলে যাওয়া নিয়ে বিএনপি ও বোধ হয় রাজনীতিতে নেমেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের কথায় এমনটি ই মনে হচ্ছে ।সম্প্রতি " বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ " নামের একটি সংগঠনের আয়োজনে এক আলোচনা সভায় মওদুদ আহমদ বলেছেন " দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার জেলে থাকার বিষয়টি বিএনপির জন্য প্লাস পয়েন্ট, আর আওয়ামী লীগের জন্য মাইনাস পয়েন্ট। " সেই সাথে তিনি আরো বলেন " খালেদা জিয়া এক দিন জেলে থাকলে বিএনপির ১০ লাখ করে ভোট বাড়ছে ।" আবার বিএনপি সহ বিশ দলীয় জোটের অনেক নেতাই বলে আসছে বেগম জিয়াকে জেলে রেখে বা বেগম জিয়া ছাড়া তারা কোন ভাবেই নির্বাচনে যাবেন না । এ বছরের শেষেই জাতিয় নির্বাচন ২০১৪ সালের ৫ জানুয়ারির সংবিধান রক্ষার নির্বাচন গনতান্ত্রিক জাতি হিসেবে আমাদের সম্মান কতটুকু রক্ষাকরতে সক্ষম হয়েছিল সেটা ছিল একটা বড় প্রশ্ন । আগামী নির্বাচন ই কেমন হবে সেটা নিয়ে ও শংকায় সমগ্র দেশবাসী । সংবিধান রক্ষার নামে ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ তে জাতি প্রহসনের নির্বাচন উপভোগ করছে । ২২ জানুয়ারি ২০০৭ ও সেই সংবিধান রক্ষার যিকির আমরা শুনেছি আর সেই যিকিকের সওয়াব জাতি দুই বছর ভাল ভাবেই পেয়ে ছিল । আমাদের রাজনৈতিক দল গুলি ক্ষমতার বাহিরে থাকলে অজুহাত তুলেন জনগনের আর ক্ষমতায় গেলে অজুহাত তুলেন সংবিধানের । সামনে জাতিয় নির্বাচন মওদুদ আহমদেরা যদি চিন্তা করেন বেগম খালেদা জিয়া জেলে থাকলে তাদের দল ও রাজনীতির জন্য প্লাস পয়েন্ট তাতে তাদের জন সমর্থন অর্থাৎ ভোট বাড়বে তাতে হয়তো খালেদা জিয়ার কারা মুক্তিতে তাদের পক্ষথেকে কিছুটা গরিমসরি হতে পারে । আবার অন্যান নেতার যে বলছেন খালেদা জিয়াকে মুক্ত না করে তারা কোন ভাবেই নির্বাচনে যাবেন না তাতে আগামী জাতি নির্বাচন নিয়ে ও জনমনে চিন্তার সৃষ্টি হয়েছে । আর মানননীয় প্রধানমন্ত্রী তো সাফ জানিয়েই দিয়েছেন কে নির্বাচনে আসল কে আসল না তাতে তার কিছু যায় আসে না । বর্তমান সময়ে দেশের রাজনীতি নিয়ে আমাদের বৃহৎ দুইটি রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার ও ক্ষমতা টিকিয়ে রাখায় জন্য নানান ফাঁদ পেতে রেখেছেন । রাজনীতিবিদরা কেউ হয়তো ফাঁদে পা দিবেন কেউ হয়তো ফাঁদকে ভাঙ্গতে সক্ষম হবেন । কিন্তু জাতি হিসেবে আমরা এতটা হতভাগা যে রাজনীতি বিদদের পাতা ফাঁদে আমরা আজীবন ই পা দিয়ে আসছি ।



সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×