সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৯
নিজের প্রতি অবিচার, পাঠকের সাথে প্রবঞ্চনা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কবির নামের ওজনের চেয়ে পুরোদস্তর অকাব্যসুলভ বই 'পথে পথে পাথর'। নির্মলেন্দু গুণের এই বইটি কিভাবে যে সম্প্রতি 'প্রথম আলো' নির্বাচিত ১০ সৃজনশীল বইয়ের একটি হয় বুঝি না। এই কারণে সৃজনশীল গ্রন্থ নির্বাচনের পুরো প্রক্রিয়াটিই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। বইটিকে বিখ্যাত লেখকদের নির্বাচিত ১০ অসৃজনশীল বইয়ের একটি বলাটাই বরঞ্চ উচিত হতো। আসলে আমাদের কালচারটাই এমন হয়ে গেছে যে বিখ্যাত লেখকদের 'ভাত খাই, শুতে যাই' টাইপের কথাও আমাদের কাছে ভিন্ন ব্যঞ্জনায় প্রচার করা হয়। বইটিতে যদি নির্মলেন্দু গুণের নামের জায়গায় যদু-মধু কারও নাম থাকতো তবে নির্বাচিত সৃজনশীল হওয়াতো দূরের কথা বইটি গণার মধ্যেও থাকতো কিনা সন্দেহ! কবি নিজের নামের প্রতি চরম অবিচার তো করেছেনই বলা যায় নিজের জনপ্রিয়তাকে পুজিঁ করে তিনি পাঠকের সাথেও প্রবঞ্চনা করলেন। যে বইয়ের ৫৬টি কবিতার ৭ ভাগের মাএ ১ ভাগে সত্যিকারের নির্মলেন্দুকে পাওয়া যায় সেটি তার নামের বিনিময়েও 'নির্বাচিত' হওয়া উচিত নয়। গ্রন্থ আলোচকের বিরূপ সমালোচনা সত্বেও 'প্রথম আলো'র এই নির্বাচন ভিন্ন কোন উদ্দেশ্যকে ইঙ্গিত করে কি? আর বইটিকে যদি স্রেফ আলোচনার খাতিরে টেনে আনা হয় তারপরও প্রশ্ন থেকে যায়- আলোচনাটি আর 'নির্বাচিত ১০ সজনশীল বই' থাকে কিনা?
৪টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।