somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

★মুভি গাইড★ ১৭টি মুভির রেটিং/রিভিউ লাইন (ইংলিশ+হিন্দি)

০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুভি গাইড: কি দেখবেন বা দেখা উচিত, কি দেখবেন না বা বর্জনীয়

মুভি গাইড আপনাকে সঠিক মুভি নির্বাচন করতে সহায়তা করবে এবং ভুল মুভি দেখে সময় নষ্ট করা থেকে বিরত রাখবে। আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোন মুভিটি দেখবেন বা দেখা উচিত ও কোন মুভিটি দেখবেন না বা বর্জনীয়। কোন মুভিটির ডিভিডি কিনবেন বা কোনটি না কিনে পয়সা ও সময় বাঁচাবেন তা নির্ধারণ করতে আমার মুভি রেটিং আপনাকে সহায়তা করবে।

এই পর্বে ২০০৮ সালের আগস্ট মাসে দেখা মুভিগুলো থেকে রেটিং দিলাম, সঙ্গে রিভিউ লাইন। ইংলিশ মুভি তো আছেই, হিন্দি মুভিও থাকছে। নতুন মুভির পাশাপাশি কিছু পুরনো মুভিও আছে, কয়েকটি আবার পুনরায় দেখা।


প্রথমেই আমার রেটিং ভাষাটা একটু জেনে নিন:

৫/৫- মাস্টারপিস/ক্লাসিক/মাস্ট সি
৪.৫/৫ - প্রায় ক্লাসিক/ডোন্ট মিস
৪/৫- অসাধারণ/খুব ভালো/দেখা উচিত
৩.৫/৫- যথেষ্ট ভালো/দেখলে ভালো হয়
৩/৫- ভালো/আরও ভালো হতে পারতো/দেখতে পারেন
২.৫/৫- গতানুগতিক/হতাশাজনক/না দেখলেও চলবে
২/৫- দুর্বল/না দেখাই ভালো
১.৫/৫- ফালতু/দেখার প্রশ্নই আসে না
১/৫- বাজে/অখাদ্য/আবর্জনা
০.৫/৫- কুৎসিত/ষাঁড়ের গোবর
০/৫- ডিরেক্টর, কাস্ট-ক্রু, প্রডিউসার সবাইকে ফাঁসিতে ঝুলানো দরকার!

এবার দেখা যাক কোন মুভির কি অবস্থান:

::ইংলিশ::

দি ব্যাংক জব: ৪/৫
সত্য ঘটনা নির্ভর মুভির মধ্যে অন্যতম। চমৎকার।

21: ৪/৫
আরো একটি সত্য ঘটনা নির্ভর মুভি। এন্টারটেইনিং।

সুইনি টড: ৫/৫
গ্রেট ডিরেক্টর টিম বার্টনের গ্রেট মুভি। বডি ল্যাঙ্গুয়িজে পাইরেটস অফ দি ক্যারিবিয়ানের কিছুটা ছাপ নিয়েও ব্রিলিয়ান্ট জনি ডেপ। দারুণ মিউজিক।

মি. বিন’স হলিডে: ৩/৫
মি. বিন/রোয়ান এটকিনসন এখনও ইয়াং। অতিমাত্রায় না হলে হাস্যরসাত্নক।

Saw IV: ১/৫
সাইকো মুভি। ওভার ভায়োলেন্স।

ওয়ান্টেড: ৩/৫
দুর্বল গল্প। কিন্তু অ্যাকশন/ইস্পেশাল ইফেক্টস উপভোগ্য।

ব্রিজ টু ট্যারাবেথিয়া: ৩.৫/৫
শিশু-কিশোরদের জন্য দারুণ উপযোগী। অভিনয় পারফরমেন্স বেশ ভালো।

আই এম লেজেন্ড: ৩.৫/৫
উইল স্মিথের মুভি। স্ক্রিপ্টে কিছু দুর্বলতা সত্ত্বেও মুভিটি ভালোই। থ্যাঙ্কস ইস্পেশাল ইফেক্টস। থ্যাঙ্কস সাউন্ড এডিটিং।

আমেরিকান গ্যাংস্টার: ৪/৫
সত্যিকার গ্যাংস্টারের কাহিনী। দীর্ঘ কিন্তু কৌতুহলউদ্দীপক। গ্রেট জব।

ড্যাফিনিটলি, মেবি: ৪/৫
চমৎকার রোমান্টিক মুভি। আমেরিকান স্টাইল। আছে পাজল। এন্ডিংয়ে চমক!

দি ডার্ক নাইট: ?
রেটিং দেখুন, সম্পূর্ণ রিভিউ পড়ুন এখানে: Click This Link


::হিন্দি::

রেস: ৩/৫
আব্বাস-মাস্তানের মুভি। সারপ্রাইজ, অ্যাকশন, ধোঁকাবাজির খেলা।

ভুল ভুলাইয়া: ২/৫
ভুলে যাওয়াই ভালো। তবে অঞ্জলিকা মূর্তিতে সপ্রতিভ বিদ্যা বালান।

তারে জামিন পার: ৫/৫

আমির খানের ‘আমির’ মুভি। শাবাস দারশিল! শাবাস আমির!

ক্যাশ: ২/৫
ভালো একটি প্লটের অকালপ্রয়াণ। ডিরেক্টর নিন্দাবাদ।

মাই নেম ইজ এন্থনি গনজালবস: ২/৫
সো হোয়াট? অবশ্য অমৃতা রাওয়ের এক্সপ্রেশন ভালো।

ধোঁকা: ৩/৫
গুড স্টাফ।

আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। ভালো ভালো মুভি দেখবেন। হ্যাপি মুভি টাইম!

I Love Movies!
http://moviecriticblog.wordpress.com
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৫
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×